,

মাংস ও বিরিয়ানির হাতে তৈরি মসলা

news-image

ঈদে মাংস, বিরিয়ানি, রোস্ট না হলে তো খাওয়ার মজাই নেই। তবে এই ধরনের খাবার রান্নার জন্য চাই বিশেষ মসলা। আর এর মধ্যে সব মসলা বাজারে পাওয়া যায় না আবার নিজ হাতে তৈরি করে নিলে খাবারের স্বাদও হয় মজাদার। জেনে নিন ঈদের রান্নার জন্য কোন কোন মসলা তৈরি করে নিতে পারবেন।

মাংসের জন্য মসলা
উপকরণ
আস্ত ধনিয়া ২ টেবিল চামচ, আস্ত কালো গোলমরিচ ১ টেবিল চামচ, আস্ত মৌরি ১ টেবিল চামচ, কালো এলাচ ৩পিস, জিরা ২ টেবিল চামচ চা চামচ,শুকনো লাল মরিচ ৮-১০পিস, কাবাবচিনি ১ চা চামচ, রাধুনী ১ টেবিল চামচ, লবঙ্গ ১ টেবিল চামচ, সবুজ এলাচ ২ টেবিল চামচ, দারচিনি ৬-৭পিস, তারকা মৌরি ৪-৫টি, জয়ত্রি ১ চা চামচ, জায়ফল ২ পিস, সরিষা ২ টেবিল চামচ, পাঁচফোড়ন ২ টেবিল চামচ, পোস্তদানা ১ টেবিল চামচ।

প্রণালি
উপরের সব উপকরণ তাওয়াতে হালকা টেলে একসাথে গুড়ো করে নিন। এরপর বাতাস না যায় এমন জারে ভরে রাখুন। কেজি মাংস রান্না করতে হলে এই মশলা কয়েক চামচ দিয়ে মিশিয়ে কিছুক্ষন দমে রাখুন।

রোস্ট ও বিরিয়ানির মসলা
উপকরণ
সবুজ এলাচ ৩ টেবিল চামচ, দারচিনি ৬-৭পিস, জিরা ২ টেবিল চামচ, আস্ত ধনিয়া ২ টেবিল চামচ, শাহীজিরা ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ ১ টেবিল চামচ, আস্ত কালো গোলমরিচ ১ টেবিল চামচ, কালো এলাচ ৩ পিস, লবঙ্গ ১ টেবিল চামচ, তারকা মৌরি ৩-৪ পিস, জয়ত্রি ২ চা চামচ, জায়ফল ১ পিস, পোস্তদানা ৩ টেবিল চামচ, শুকনোমরিচ ৪-৮টি বা ইচ্ছেমত।

প্রণালি
জিরা, শুকনোমরিচ ও ধনিয়া মচমচে করে টেলে নিন। বাকি সব উপকরণ তাওয়াতে হালকা টেলে (অল্প সময়) একসাথে সব মিশিয়ে গুড়ো করে নিন। জারে রেখে সংরক্ষণ করুন।

২টি মুরগি রান্না করতে ৩ টেবিল চামচ মসলা দিন। আর বিরিয়ানিতে ১ কেজি খাসির জন্য ৩ টেবিল চামচ দিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর