,

স্তন্যপান: বিপন্ন শিশুকে বাঁচালেন পুলিশ কর্মকর্তা!

news-image

অনলাইন ডেস্ক: বিপন্ন শিশুকে স্তন্যপান করিয়ে প্রাণ রক্ষা করলেন এক নারী পুলিশ কর্মকর্তা। সম্প্রতি আর্জেন্টিনায় এই মানবিক ঘটনাটি ঘটেছে। স্তন্যপান করানোর সেই দৃশ্য অনলাইন দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। ইন্টারনেট দুনিয়ায় লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

জানা গেছে, ওই নারী পুলিশ কর্মকর্তার নাম সেলেস্টা আয়ালা। ঘটনার দিন বুয়েনস আইরেসের একটি শিশু হাসপাতালে ডিউটি করছিলেন তিনি। হঠাৎ ওই শিশুটির কান্নার আওয়াজ পান। তিনি হাসপাতালের চিকিৎসকদের কাছে অনুরোধ করেন শিশুটিকে সামলানোর জন্য। কিন্তু হাসপাতালের কর্মীরা এতটাই ব্যস্ত ছিলেন যে, তারা সেই শিশুটিকে সেখানেই ফেলে রেখে দেন।

এরপর শিশুটিকে কোলে নিয়ে নিজেই স্তন্য পান করান সেলেস্টা। বিপন্ন শিশুটির তখনই কান্না থেমে যায় এবং প্রাণে বাঁচে।

সেলেস্টার এমন পদক্ষেপ ক্যামেরাবন্দি করে ফেসবুকে পোস্ট করেন তার সহকর্মী মারকোস হেরেদিয়া।

মার্কোস তার ফেসবুক পোস্টে লিখেন, শিশুটিকে ‘নোংরা’ বলে ধরতেও চায়নি হাসপাতাল কর্মীরা ।

ওই ছবি ফেসবুকে পোস্ট হতেই দেড় লাখ লাইক পড়েছে। এ ছাড়া শেয়ার ও ইতিবাচক কমেন্ট তো আছেই। সূত্র: ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের