,

প্রেসিডেন্ট হিসেবে আরিফ আলভীকে চাইছে পিটিআই

news-image

অনলাইন ডেস্ক: পাকিস্তানে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বর্ষীয়ান রাজনীতিবিদ ড. আরিফ আলভীর নাম প্রস্তাব করেছে ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত দলের মহাসচিবের দায়িত্বে ছিলেন তিনি।

গতকাল শনিবার পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান শপথ নেওয়ার কয়েক ঘণ্টা পরই এ ঘোষণা করে দলটি। পিটিআই মুখপাত্র ফাওয়াদ চৌধুরী এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

৬৯ বছর বয়সী আলভী পিটিআই’র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। তিনি পেশায় চিকিৎসক।
পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট মামনুন হুসাইনের মেয়াদ শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর। মুসলিম লীগ (নওয়াজ) দলের প্রার্থী হিসেবে ২০১৩ সালে তিনি নির্বাচিত হয়েছিলেন।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের পাঁচদিন আগে আগামী ৪ সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন- ইসিপি। ৩০ আগস্ট প্রেসিডেন্ট পদপ্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসিপি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের