,

গ্রামের মানুষও সুপেয় পানি-পয়ঃনিষ্কাশন সুবিধা পাবে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক: শুধু রাজধানী নয়, গ্রাম পর্যায়ের মানুষও যাতে সুপেয় পানি এবং পয়ঃনিষ্কাশন সুবিধা পায় সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার সকালে ‘দাশেরকান্দি পয়ঃশোধনাগার’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘২০০৮ সালে নির্বাচনে জয় পেয়ে ২০০৯ সালে সরকার গঠনের পর দেখলাম, জনগণ প্রতিনিয়ত পানির জন্য হাহাকার করছে। আমরা নিজেরাও ভুক্তভোগী ছিলাম। আমাদের নিজেদেরও পানি কিনে ব্যবহার করতে হয়েছে। যে পানি এক গাড়ির দাম ছিল ১৫০ টাকা, কিন্তু দিতে হতো দেড় হাজার টাকা। এটাই হলো বাস্তবতা।’

রাজধানীর অনেক এলাকাতে একই অবস্থা ছিল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন ১৯৯৬ সালে সরকার গঠন করি তখন পানি সমস্যা নিরসনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলাম। পানি সমস্যা সমাধানে তড়িৎ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছিলাম। কিন্তু তখন সেটা আমরা করতে পারিনি। তবে ২০০৯ সালে এসে আমরা বেশ কয়েকটি পদক্ষেপ হাতে নেই, এতে করে আমরা দেখতে পাচ্ছি যে, এখন পানির সমস্যা অনেকটাই সমাধান হয়েছে।’
তিনি বলেন, ‘বিভিন্ন এলাকায় পানির সমস্যা সমাধানে সেনাবাহিনী নামিয়ে তাদের হাহাকার মিটিয়েছি। এই সেনাবাহিনী দিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় পানির সমস্যা সমাধান আমাদের করতে হয়েছে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ঢাকার ওয়াসা একটি পরিবেশবান্ধব, টেকসই ও গণমুখী পানি সরবরাহের লক্ষ্য বাস্তবায়ন স্থির করে। আমরা প্রথমবার সরকার গঠনের পরেই ওয়াসার পানি কিভাবে আরও বিশুদ্ধ করা যায়, সে ব্যবস্থা হাতে নিয়েছিলাম।’

এ সময় পানির সমস্যা সমাধানে প্রথম সায়দাবাদ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট-১ নির্মাণ করে দেওয়ার কথাও জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘দ্বিতীয়বার সরকারে এসে আমরা সায়দাবাদ ওয়াটার ট্রিটমেনন্ট প্ল্যান্ট-২ নির্মাণ করি। এভাবে আমরা পানির উৎপাদন ও সরবরাহ বাড়ানো পদক্ষেপ নেই।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর