,

মেসির আরেকটি রেকর্ড, বার্সার দুর্দান্ত সূচনা

news-image

স্পোর্টস ডেস্ক: বর্তমান ফুটবল জগতের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। দিন দিন তিনি নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য এক উচ্চতায়। আর বার্সেলোনার লা লিগা ইতিহাসে ৬ হাজারতম গোলটিও এলো এই আর্জেন্টাইন অধিনায়কের পা থেকেই। তার জোড়া গোলেই দেপোর্তিভো আলাভেজকে ৩-০ ব্যবধানে গুঁড়িয়ে দিল ‍বার্সা।

নতুন মৌসুমের প্রথম ম্যাচে শনিবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে আলাভেজকে আতিথিয়েতা জানায় আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা। যদিও প্রথমার্ধ কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে বুদ্ধিদিপ্ত এক ফ্রি-কিকে বার্সার লিড এনে দেন মেসি। প্রতিপক্ষের ফুটবলাররা লাফিয়ে উঠলে নিচে দিয়ে বল জালে জড়ান তিনি। সঙ্গে সঙ্গে মাইলফলকেও নাম লেখিয়ে ফেলেন। কাতালানদের ৬ হাজার গোল। এর আগে ২০০৯ সালে বার্সা ৫ হাজার গোলেও মেসিরই অবদান ছিল।

৮৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে স্বদেশি আর্থারের সহায়তায় বার্সার ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান কুতিনহো। আর যোগ করা সময়ে লুইস সুয়ারেজের পাস থেকে জোড়া গোল করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন মেসি।

এদিকে গোল করে আরও একটি দারুণ মাত্রা যোগ করেন মেসি। ২১ শতকের প্রথম কোনো ফুটবলার হিসেবে লা লিগায় টানা ১৫ মৌসুম স্কোর করার রেকর্ড গড়লেন এই আর্জেন্টাইন তারকা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের