,

কোহলি-রাহানের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে ভারত

news-image

স্পোর্টস ডেস্ক: শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড। মাঝে প্রতিরোধ গড়ে ভারত। শেষটা রাঙিয়ে প্রথম দিনটা নিজেদের করে নেয় স্বাগতিকরা। তবে নটিংহ্যাম টেস্টের প্রথম দিনে চোখে চোখ রেখে লড়াই করেছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে পিছিয়ে থাকা ভারত।

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ভারতীয় দলে তিনটি পরিবর্তন হয়েছে। চোট সারিয়ে দলে ফিরেছেন পেসার জসপ্রীত বুমরাহ। তিনি কুলদীপ যাদবের জায়গায় দলে এসেছেন। লর্ডস টেস্টে দুই ইনিংসেই শূন্য করা ওপেনার মুরালী বিজয় বাদ পড়েছেন। তার জায়গায় দলে ফিরেছেন শেখর ধাওয়ান। উইকেটকিপার দীনেশ কার্তিকের জায়গায় দলে এসেছেন তরুণ ঋষভ পন্থ। তার টেস্ট অভিষেক হল।

ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন ধাওয়ান (৩৫) ও লোকেশ রাহুল (২৩)। চেতেশ্বর পূজারা (১৪) অবশ্য বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। ৮২ রানে তৃতীয় উইকেট পড়ার পরে ইনিংসের হাল ধরেন বিরাট ও রাহানে। হার্দিক পাণ্ডিয়া ১৮ রান করে আউট হয়ে যান। দিনের শেষে ক্রিজে আছেন ঋষভ (২২)। এই তরুণ দ্বিতীয় বলেই ছক্কা মেরে টেস্টে প্রথম রান করেন। তিনি সাবলীলভাবেই ব্যাটিং করছেন।

কোহলি মাত্র তিন রানের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে দ্বিতীয় শতরান হারালেন। তিনি ১৫২ বলে ৯৭ রান করে আদিল রশিদের বলে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। তবে বিরাট আর রাহানের ব্যাটিং দাপটে ঘুরে দাঁড়িয়েছে ভারত। তাদের ১৫৯ রানের পার্টনারশিপে দিনের শেষে ভারতের রান ৬ উইকেটে ৩০৭।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের