,

মন্ত্রীকে বিয়ে করছেন পরীমনি?

news-image

বিনোদন ডেস্ক।। ঢালিউডের লাস্যময়ী নায়িকা পরীমনি। ক্যারিয়ারের সামান্য সময়ে অনেক ছবিতে কাজ করেছেন তিনি। তার মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে তার সবশেষ অভিনীত সিনেমা ‘স্বপ্নজাল’।

এদিকে ছবিটির পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরপর থেকে সম্ভাবনার দিকে ছুটছেন তিনি। কিন্তু ছবিটিতে অভিনয় করে এতটা জনপ্রিয়তা পাবেন তা বুঝতে পারেননি পরীমনি নিজেই।

‘স্বপ্নজাল’র পর থেকে সর্বত্রে ছড়িয়ে পড়েছে পরীর নাম! তাই হয়ত মন্ত্রীর নজরেও পড়ে গেছেন তিনি! যার কারণে মন্ত্রীর বউ হতে চলেছেন পরীমনি! তবে বাস্তবে নয়, তার বউ হওয়া হচ্ছে পর্দায়। চলচ্চিত্রে এবার তিনি মন্ত্রীর বৌ চরিত্রে অভিনয় করবেন।

এদিকে, গত বছর রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন। এরপর থেকে তাকে নিয়ে কম আলোচনা হয়নি। ওই সময় ধারা মাল্টিমিডিয়ার কর্ণধার আবুল হোসেন মজুমদার (মন্ত্রীর কাছের মানুষ) জানিয়েছিলেন, ‘মন্ত্রীর বিয়ে’ শিরোনামের একটি চলচ্চিত্রের প্রযোজনা করবেন তিনি। এটির পরিচালনা করবেন জি সরকার।

এই ছবিতে অভিনয়ের জন্য তার পছন্দ-অপছন্দের কথাও বলেছেন তিনি। সে পছন্দের তালিকায় প্রযোজক জানিয়েছেন চিত্রনায়ক আলমগীর ও পরিমনির কথা। এদিকে গেলো বছরের ডিসেম্বরে মহরতের মাধ্যমে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও তা এখনো হয়ে উঠেনি।

তবে প্রযোজক আবুল হোসেন আশা প্রকাশ করেছেন, আগামী বছরের শুরুতে তিনি এই ছবির কাজ শুরু করবেন। সূত্র : ডেইলি বাংলাদেশ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের