,

নিরবের সঙ্গে ফিরলেন আঁচল

news-image

বিনোদন প্রতিবেদক: চিত্রনায়িকা আঁচলের ক্যারিয়ার সাত বছরের। অভিনয় করেছেন প্রায় দেড় ডজন ছবিতে। পরিচিতিও পেয়েছেন ঢের। লাস্যময়ী চেহারা আর গ্ল্যামার দিয়ে আকর্ষণ করেছেন দর্শকের হৃদয়। যার ফলে দর্শকের কাছে তার গ্রহণযোগ্যতা ভালো। কিন্তু অনেক দিন ধরেই ক্যামেরার আড়ালে রয়েছেন এই নায়িকা। নতুন কোনো ছবিতে তাকে পাওয়া যাচ্ছে না।

আঁচলের এই নিরবতা দেখে অনেকেই বলতে শুরু করেন, হয়ত সিনেমাকে গুডবাই জানিয়ে দিয়েছেন আঁচল। কিন্তু না, আবারো ফিরে আসছেন তিনি। নতুন করে কাজের মধ্যে ডুব দিতে চান এই নায়িকা। আর তাইতো চিত্রনায়ক নিরবের সঙ্গে ফিরে এলেন আঁচল।

সম্প্রতি নিরব ও আঁচল জুটি বেঁধে একটি বিজ্ঞাপন ফটোশুটে অংশ নিয়েছেন। এর মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবারের মতো তারা জুটি বাঁধলেন। জানা গেছে, প্রাণ গ্রুপের বেকারিজাত পণ্যের মডেল হয়েছেন এই দুই তারকা।

দীর্ঘ দিন পর এই ফিরে আসা প্রসঙ্গে আঁচল বলেন, ব্যক্তিগত কিছু কারণে এতো দিন কাজের বাইরে ছিলাম। তবে সব জটিলতা কাটিয়ে আবারো কাজে ফিরছি, এটাই বড় ব্যাপার। এখন আমি কাজের জন্য পুরোপুরি প্রস্তুত। আশা করি শিগগিরই নতুন সিনেমায় দর্শক আমাকে পাবেন।

এদিকে নিরব বলেন, আঁচলের সঙ্গে এবারই প্রথম কাজ করা। ভালো লেগেছে কাজটি করে। আশা করি ভবিষ্যতে দর্শকরা আমাদের একসঙ্গে আরো দেখতে পাবেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের