,

প্রকাশ্যে অভিনেতাকে মারধর

news-image

বিনোদন ডেস্ক: ভরা বাজার, গমগম করছে চারদিক। তার মধ্যে লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে কয়েকজন দুষ্কৃতি। মদ্যপ অবস্থায় তারাই বেধকর মারধর করল টালিউড অভিনেতা সায়ক চক্রবর্তীকে।

শুক্রবার (১৭ আগস্ট) রাতে ঘটনাটি ঘটে কলকাতার গড়িয়া স্টেশন সংলগ্ন বাজারে। কিন্তু থেমে থাকেননি তিনি। সমাজ বিরোধীদের পরিচয় প্রকাশ্যে আনার জন্য, ঘটনাস্থল থেকেই ফেসবুক লাইভ করেন।

সেখানেই স্পষ্ট দেখা যায়, বাজার দাপিয়ে বেড়াচ্ছে লাঠিধারী দুষ্কৃতীরা। প্রচণ্ড মারের ফলে গুরুতর আহত হন অভিনেতা। বর্তমানে বাঘাযতীন স্টেট জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অভিযোগ দায়ের হয়েছে সোনারপুর থানায়। তদন্তে নেমেছে পুলিশ।

জানা গেছে, রাতে গড়িয়া স্টেশন সংলগ্ন বাজারে কিছু প্রয়োজনীয় সরঞ্জাম কিনতে যান অভিনেতা সায়ক চক্রবর্তী ও তার এক বন্ধু। স্কুটি রাখা নিয়ে তাদের ঝামেলা বাঁধায় এলাকার কয়েকজন দুষ্কৃতি। ঝামেলার মধ্যে তারা হঠাৎই চড়াও হয় সায়ক ও তার বন্ধুর উপরে। ভাঙচুর চালান হয় তাদের গাড়িতে এবং আশেপাশের বাইক ও সাইকেলে। সঙ্গে সঙ্গে চলে বেপরোয়া চড়-থাপ্পর। বাঁশ দিয়ে তাদের বেধরক পেটানো হয়।

এলাকায় দুষ্কৃতিদের দাপট এতটাই প্রখর যে, প্রতিবাদ করলে আক্রান্ত হতে হয় কয়েকজন স্থানীয় বাসিন্দাকেও।

জানা গেছে, এরপর পাটুলি থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে। পুলিশের দাবি, গড়িয়া স্টেশন বাজার তাদের এলাকার অন্তর্গত নয়। পরে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের