,

ব্যাংককে নায়কের সঙ্গে বুবলী, খবর দিলেন নায়িকা!

news-image

বিনোদন ডেস্ক : চিত্র নায়িকা শবনম বুবলী। এখন বেশ আলোচিত এই অভিনেত্রী। তার কারণ তিনি চিত্রনায়ক শাকিব খানের নায়িকা! গেলো তিনটি বছর ধরে এই নায়কের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন শবনম বুবলী। প্রায় তাদের অভিনীত সাতটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

তবে এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। এবার কোরবানির ঈদে সিনেমা হলে মুক্তি পাচ্ছে বুবলী অভিনীত ‘ক্যাপ্টেন খান’। এতে শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে তাকে। বর্তমানে ছবিটির গানের শুটিং করতে ব্যাংককে অবস্থান করছেন এই জুটি। সেখানে দুটি গান ও অন্য একটি নতুন ছবির গানের দৃশ্যায়ন শেষ করে দেশে ফিরবেন তারা।

এদিকে সামনে কোরবানির ঈদ। এই দিন কোথায় থাকবেন নায়িকা? এই নিয়ে জল্পনার যেন শেষ নেই। কারণ বর্তমানে এই নায়িকা শাকিব খানের সঙ্গে কাজ করছেন। তাকে অনেকেই বুবলীর পরিবারই মনে করেন! তাই ভক্তদের মধ্যে তাদের নিয়ে নতুন কানাঘুষা শুরু হয়েছে। অনেকেই বলছেন, শাকিবকে নিয়ে ব্যাংককে ঈদ করবেন বুবলী। আবার অনেকে বলছেন, হয়ত ঈদের আগে দেশে ফিরে আসবেন তারা।

ভক্তদের উদ্বেগ দূর করতে কথা হয় নায়িকা বুবলীর সঙ্গে। তার কাছে জানতে চাওয়া হয়, কোথায় ঈদ করছেন এবার? বুবলী বলেন, প্রতিবারের মত পরিবারের সদস্যদের সঙ্গেই (বাবা-মা) এবারো ঈদ পালন করবো। এই উৎসবের আগেই সবরকম শুটিং শেষ করে নেবো। আর ঈদের ছুটিতে ঢাকা ফাঁকা থাকে, তাই কিছুটা ঘুরাঘুরি করবো।

এদিকে গল্পচ্ছলে বুবলী নতুন একটি খবর দেন। তিনি বলেন, এখনো পর্যন্ত নিজের আয় দিয়ে কোরবানির গরু কেনা হয়নি। সবসময় আমার বাবাই গরু কিনেন। তবে এবার পরিকল্পনা করেছি, নিজের আয়ের টাকায় কোরবানির গরু কিনবো। সত্যিকারের ঈদের তৃপ্তিটা গরু কিনে পেতে চাই। উৎস : ডেইলি বাংলাদেশ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের