,

গাজায় বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি বাহিনীর গুলি, ২ ফিলিস্তিনি নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি বাহিনীর হত্যাযজ্ঞে ফের উত্তপ্ত হয়ে উঠছে গাজা উপত্যকা। শুক্রবার গাজা উপত্যকায় বিক্ষোভে ইসরায়েলি সেনাবাহিনী গুলি চালায় এতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।

নিহতরা হলেন, ৩০ বছর বয়সী করিম আবু ফাতিয়ার ও ২৬ বছর বয়সী সাদি মোয়ামের।

শুক্রবার মধ্য গাজার বুরেইজ শহরে ফাতিয়ার, আর সাদি রাফাহ শহরের কাছাকাছি দক্ষিণ গাজায় নিহত হন। তাদের দুজনেরই মাথায় গুলি লেগেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৭০ জনের বেশি আহত হয়েছেন। এর মধ্যে ৭০ জনই গুলিবিদ্ধ হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী সীমান্তে গুলি চালানোর কথা স্বীকার করলেও হতাহতের বিষয়টি জানা নেই বলে জানিয়েছে।

পৃথক ঘটনায় জেরুজালেমের পুরনো শহরে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের দাবি, সে ব্যক্তি ছুরি নিয়ে হামলা চালালে তাকে হত্যা করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের