,

আজও কমলাপুরে দেরিতে ছাড়ছে ট্রেন

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে নাড়ির টানে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। আগাম টিকিটে ২য় দিনের ট্রেনযাত্রা শুরু হয়েছে আজ শনিবার। তবে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে সকাল থেকে সময়মতো ট্রেন ছাড়ছে না বলে জানা গেছে।

আজ সকালে সুন্দরবন এক্সপ্রেস থেকে বিলম্বের শুরু হয়। যেটি প্রায় পৌনে দুঘণ্টা বিলম্বে ছাড়ে। এর পর আরও অন্তত পাঁচটি ট্রেন বিলম্বের মধ্যে পড়ে গেছে।

সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোট পাঁচটি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। ঈদ স্পেশালসহ নিয়মিত বাকি ট্রেনগুলো এখনও শিডিউলের মধ্যে রয়েছে। সব মিলিয়ে প্রায় ৬৮টি ট্রেন যাওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। স্টেশনে যে অবস্থা দেখা গেছে, তাতে অধিকাংশ ট্রেন বিলম্বে ছাড়বে বলে জানা যাচ্ছে।

এদিকে ট্রেন দেরিতে ছাড়ায় কমলাপুর রেলস্টেশনে স্বাভাবিকভাবে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তবে রেলস্টেশনে এখনও উপচেপড়া ভিড় দেখা যায়নি।

এর আগে প্রথম দিনে সব ট্রেন আধ ঘণ্টা থেকে ১ ঘণ্টা পর্যন্ত দেরিতে ছেড়েছে। এই ঈদে তিন লাখেরও বেশি যাত্রী পরিবহনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের