,

মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

news-image

অনলাইন ডেস্ক : রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞ চালানো ও তাদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মিয়ানমারের চার সামরিক ও পুলিশ কমান্ডারসহ দুটো সামরিক ইউনিটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে। রোহিঙ্গা নিপীড়নের জবাবে মিয়ানমারের বিরুদ্ধে এটিই এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেওয়া সবচেয়ে কঠোর পদক্ষেপ। বার্তা সংস্থা এপির খবরে এ তথ্য জানানো হয়েছে।

আন্ডার সেক্রেটারি ফর টেরোরিজম অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স সাইগল মানডেলকার বলেন, মিয়ানমারের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী জাতিগত নিধন, ব্যাপক হত্যাযজ্ঞ, যৌন নিপীড়ন, ধর্ষণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধে জড়িয়েছে। অর্থ মন্ত্রণালয় মানবতাবিরোধী অপরাধে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে ইউনিটগুলো ও এর নেতৃত্বের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। এর আগে ট্রাম্প প্রশাসন মিয়ানমারের পশ্চিম সামরিক কমান্ডের প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। নতুন নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে এসব সামরিক কর্মকর্তাদের সম্পদ থাকলে তা জব্দ করা হবে এবং তাদের সঙ্গে কোনো মার্কিনী লেনদেন করতে পারবেন না। প্রসঙ্গত, মিয়ানমার সেনাবাহিনীর নিধন অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

রাখাইন পরামর্শক প্যানেলের ১২ দফা সুপারিশ
থাইল্যান্ডের নেতৃত্বাধীন রাখাইন পরামর্শক প্যানেল তাদের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি’র কাছে জমা দিয়েছে। রাখাইন নিয়ে কফি আনান কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন ত্বরান্বিত করতে এতে ১২ দফা সুপারিশ তুলে ধরা হয়েছে। তবে এতে রোহিঙ্গাদের নাগরিকত্ব নিশ্চিত করার বিষয়ে কোনও সুপারিশ করা হয়নি। গতকাল মিয়ানমারের সংবাদমাধ্যম মিয়ানমার টাইমস এ খবর জানিয়েছে।

প্যানেলের এই দফা পরামর্শের মধ্যে রয়েছে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন যা জাতীয় উদ্যোগ হবে এবং নিরপেক্ষভাবে তা তদন্ত পরিচালনা করবে। সহিংসতাকবলিত এলাকায় সাংবাদিকদের তথ্য সংগ্রহের অনুমতি ও রাখাইনের স্বাস্থ্যসেবা বৃদ্ধি করা। এই পরামর্শক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন থাইল্যান্ডের সাবেক উপ-প্রধানমন্ত্রী সুরাকিয়ার্ত সাথিরাথাই। সুপারিশমালা সরকার ইতিবাচকভাবে গ্রহণ করায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন। যদিও এই কমিশন নিয়ে ইতোমধ্যে বিতর্ক তৈরি হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর