,

দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ছয় শতাধিক যানবাহন

news-image

নিউজ ডেস্ক: দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কয়েক দিন ধরে পদ্মা নদীতে প্রবল স্রোত ও ফেরি সঙ্কটের কারণে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে রাজবাড়ীর দৌলতিদয়া প্রান্তে চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ সময় পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাকসহ ছয় শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের পদ্মার মোড় পর্যন্ত এ সিরিয়াল দেখা গেছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, সিরিয়ালে রয়েছে শতধিক যাত্রবাহী বাস, ৬০ থেকে ৭০টি গরুবাহী ও পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য যনবাহন।

আমানত শাহ ফেরির মাস্টার জাহাঙ্গীর আলম জানান, নদীতে বর্তমানে প্রবল স্রোত। তাই নদী পার হতে আগের চেয়ে সময় বেশি লাগছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. আবু আব্দুল্লাহ জানান, নদীতে তীব্র স্রোত থাকার কারণে পারাপার হতে দ্বিগুন সময় লাগছে। যে কারণে ঘাটে ফেরি পারের অপেক্ষাও বাড়ছে। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের