,

দেশের ক্রিকেটে ফিরছেন স্মিথ-ওয়ার্নার

news-image

স্পোর্টস ডেস্ক: বল টেম্পারিং বিতর্কে জড়িয়ে এক বছরের জন্য জাতীয় দল থেকে নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়া দলের দুই তারকা খেলোয়াড় স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার।

এই এক বছরে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ। তবে অনুমতি পেয়েছিলেন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলার।

এই এক বছরের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আগে চলতি বছরের ২২ সেপ্টেম্বর থেকে খেলতে পারবেন অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে।

এর মাঝে দুজনই খেলেছেন কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে। এরপর যোগ দিয়েছেন ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে। স্মিথ-ওয়ার্নার দুজনেই খেলছেন সেখানে।

আগামী সেপ্টেম্বরের ২২ তারিখ থেকে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ। স্মিথ খেলবেন সাদারল্যান্ডের হয়ে। ওয়ার্নার খেলবেন রন্ডউইক পিটারশ্যামের হয়ে।

ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, আগামী মাস থেকে দেশের ক্লাব ক্রিকেট অর্থাৎ বিগ ব্যাশের মতো টুর্নামেন্টেও অংশ নিতে বাধা থাকবেনা স্মিথ-ওয়ার্নারের।

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাবেকদের মতে, স্মিথ আর ওয়ার্নারের দেশের ক্লাব ক্রিকেটে ফেরার মাধ্যমে জাতীয় দলে ফেরার রাস্তাটা খুব সহজে দ্রুততম হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর