,

তিনটি বিষয়কে সামনে রেখে কাজ শুরু করেছেন কুমিল্লার নতুন এসপি

news-image

মাদক,জঙ্গি ও জনহয়রানী এই তিনটি বিষয়কে সামনে রেখে আনুষ্ঠানিক ভাবে কাজে নেমে পড়েছেন কুমিল্লার নবাগত পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ।

বুধবার আনুষ্ঠানিকভাবে পুলিশ সুপার অফিসের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে তিনি তার কাজের মূল এজেন্ডা হিসেবে এই তিনটি বিষয়ের কথা উল্লেখ করেন। কুমিল্লার নবগত এই পুলিশ সুপার এর আগে ময়মনসিংহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিক সম্মেলনে নবাগত পুলিশ সুপার জানান, তিনি মাদক, জঙ্গি এবং জনহয়রানীর বিষয়ে জিরো টলারেন্স দেখাবেন। যে কোন পর্যায়ের দর্শনার্থীই তার কাছে সহজে আসতে পারবেন বলে তিনি জানান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, সাখাওয়াত হোসেন, ডিআইওয়ান মাহবুব মোর্শেদ, কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবদুস সালাম মিয়াসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কুমিল্লার পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, সৈয়দ নুরুল ইসলাম বিপিএম(বার),পিপিএম। ২০তম বি.সি.এসের মাধ্যমে ২০০১ সালে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার সহকারী কমিশনার, রমনা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার, নারায়নগঞ্জ জেলার এসপি, ঢাকার বিশেষ এস.বিসহ পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘের শান্তি রক্ষা মিশনেও বহু দিন কাজ করেছেন। সাহসিকতার জন্য তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার বিপিএম(বার) এবং পিপিএম পদক অর্জন করেন।

সৈয়দ নুরুল ইসলাম বাংলাদেশ পুলিশের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারীরও দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে ২০তম বিসিএস ফোরাম এর সাধারণ সম্পাদকও। তিনি ২আগস্ট ২০১৬ থেকে ১৪ আগস্ট ২০১৮ পর্যন্ত ময়মনসিংহের পুলিশ সুপার ছিলেন।

এক ছেলে ও এক কণ্যার সন্তানের জনক সৈয়দ নুরুল ইসলাম ১৯৭১ সালের ১ মার্চ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জালমাছমারি গ্রামে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা সৈয়দ কসিমুদ্দীন মিয়া এবং মাতা সৈয়দা গুলনাহার বেগম। পিতা-মাতার ৫ সন্তানের মধ্যে তিনি চতুর্থ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের