,

ধার করে ‘পোশাক’ পরে আলোচনায় ইমরান খান! (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক: স্বভাবসিদ্ধ পোশাক তার। মঙ্গলবার পাকিস্তানের জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশগ্রহণ করার সময় সেই পোশাকেই ঢুকলেন পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খান। এরপরই সংসদের রীতি অনুযায়ী নতুন সাংসদদের ছবি তোলার প্রথা রয়েছে। আর এই ছবি তুলতে গিয়েই বিপত্তিতে পড়লেন সাবেক এই ক্রিকেটার।

যিনি ছবি তুলবেন, তার মোটেও পছন্দ হয়নি ইমরানের পোশাকখানি। সংসদের ছবি বলে কথা। জহর কোট বা জ্যাকেট না হলে চলে। সংসদের এই চিত্রগ্রাহকের আবদার ফেরালেন না ইমরান। তবে তিনি এমন কান্ড করে বসলেন যা দেখে বিস্মিত খোদ চিত্রগ্রাহকই। কেননা ইমরান এগিয়ে এসে চিত্রগ্রাহকের পরা ওয়েস্ট কোর্টটাই ধার চাইলেন।

হবু প্রধানমন্ত্রীর এমন আবদার শুনে প্রথমে অবাক হয়ে যান চিত্রগ্রাহক। পরে অবশ্য কোটটি ইমরানকে শুধু দিয়েই ক্ষান্ত হননি, পরাতেও সাহায্য করেছেন তিনি। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই বিশ্ব জুড়ে রীতিমতো ভাইরাল হয়ে যায়।

তবে ইমরান খানের এমন ব্যবহারে পরিনত কূটনীতি খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা। নির্বাচনে জয়লাভ করার পরই প্রাসাদপ্রমাণ ভবন ছেড়ে সাদামাটা ভবনে থাকার ইচ্ছা প্রকাশ করেন। এমনকি শপথ গ্রহণে জাঁকজমক ব্যবস্থা করতে রাজি হননি। প্রথম থেকেই তিনি বার্তা দিয়েছেন গরিবের সরকার তৈরি হবে। এর জন্য নিজের জীবনযাপনেও পরিবর্তন আনেন সাবেক পাক অধিনায়ক। আর এ দিন কোট ধার নিয়ে নয়া নজির গড়লেন ভাবী প্রধানমন্ত্রী।

সংসদে এসে এদিন বিরোধী দলের নেতাদের সঙ্গে তার সৌজন্যবোধ নজর কেড়েছে সকলের। এদিন পাকিস্তান পিপলস পার্টির সুপ্রিমো বিলওয়াল ভুট্টো জারদারির সঙ্গে ছবি তোলেন ইমরান। উল্লেখ্য, মঙ্গলবারই প্রথম সংসদে পা দিলেন ২৯ বছর বয়সী বেনজির পুত্র। তাকে শুভেচ্ছা জানান এই প্রবীণ রাজনীতিক।

https://youtu.be/kSnw0thv6a8

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের