,

প্রেমে পড়েছেন আসিফ আকবর?

news-image

বিনোদন ডেস্ক: আসিফ আকবর প্রেমে পড়েছেন। এক ললনার পেছনে ছুটছেন তিনি। সেই খুশিতে নাচতেও দেখা গেছে তাকে। তবে বাস্তবে নয়। একটি গানের মিউজিক ভিডিওতে পাগলাটে প্রেমিকের ভূমিকায় কাজ করেছেন তিনি। গানের নাম ‘ও কন্যা তোমারে’।

কথা-সুর ও সঙ্গীত আয়োজন করেছেন তরুন মুন্সী। গানটিতে আসিফের বিপরীতে মডেল হিসেবে রয়েছেন চিত্রনায়িকা শিরিন শিলা। গতকাল মঙ্গলবার এফডিসিতে মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে। জানা গেছে, আসছে ঈদ-উল-আজহায় ‘নিউ ভিশন বিডি’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে গানটি। ভিডিও নির্মাণ করেছেন সৈকত নাসির।

আসিফ আকবর বলেন, প্রথমেই বলবো এই মিউজিক ভিডিওর ডিরেক্টর সৈকত নাসিরের কথা। ভীষণ খুঁতখুঁতে স্বভাবের। সকালে শুটিং শুরু করে প্যাকআপ করেছেন সেই রাত ১১টার পর। আমাকে দিয়ে প্রফেশনাল অ্যাক্টরের মতো কাজ আদায় করে নেয়ার চেষ্টা করেছে তিনি। আমি নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি। দর্শকরা ভিন্ন একটা লুকে নতুন একটি গল্পে আমাকে দেখতে পাবেন। তবে কী সেই গল্প এখনই বলতে চাই না। তাহলে মজাটাই শেষ হয়ে যাবে।

তিনি আরও বলেন, গানের ভিডিওতে আমার বিপরীতে কাজ করেছে শিরিন শিলা। এটা আমাদের প্রথম কাজ। বেশ ভালো গোছালো একটা মেয়ে তিনি। কাজের প্রতি সিনসিয়ার। সবমিলে দর্শকদের ভালো লাগবে।

শিরিন শিলা বলেন, আসিফ ভাইয়ের গানের একজন ভক্ত আমি। তার গান ভীষণ ভালো লাগে। কখনও ভাবিনি একদিন তার বিপরীতে কাজ করা হবে। একসঙ্গে কাজটি করতে পেরে ভালো লাগছে।

ঈদে এই গানটি ছাড়া আরও বেশ কয়েকটি গান প্রকাশ হবে আসিফের। এর মধ্যে অন্যতম ‘ওরে পাখি’ নামের একটি মিউজিক ভিডিও। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। শিগগিরই গানটি আরটিভি মিউজিক (ইউটিউব) চ্যানেলে প্রকাশ হবে। ‘ওরে পাখি’ লিখেছেন সুহৃদ সুফিয়ান এবং সুর-সঙ্গীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের