,

একমাত্র টি-২০তে প্রোটিয়াকে হারালো শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক: দিনেশ চান্দিমাল ও ধনাঞ্জয়া ডি সিলভার ব্যাটে ভর করে দ: আফ্রিকার বিপক্ষে একমাত্র টি-২০তে জয় পেয়েছে শ্রীলংকা। কলম্বোতে মঙ্গলবার রাতের এ ম্যাচে ৩ উইকেটে হারে সফরকারী ডুমিনি বাহিনী।

টস জিতে আগে ব্যাট করতে নেমে লংকান স্পিনারদের ঘুর্ণি জাদুর মুখে পড়ে মাত্র ৯৮ রানের অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। স্পিনারদের ভেল্কিতে নিয়মিত বিরিতিতে উইকেট হারিয়ে মাত্র ১৬.৪ ওভার স্থায়ী হয় প্রোটিয়া ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ২০ আসে ওপেনার কাম উইকেটকিপার ডি ককের ব্যাট থেকে। এছাড়া হেনরিকস ১৯, ক্লাসেন ১৮, মিলার ১৪ ও ডালা ১২ রান করেন। লঙ্কান বোলারদের পক্ষে সান্দাকান ১৯ রানে ৩টি, আকিলা ধনাঞ্জয়া ও ডি সিলভা যথাক্রমে ১৫ ও ২৩ রানে ২টি করে উইকেট লাভ করেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় লংকা। দলীয় ৬ রানেই ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সাগতিকরা। পরে চান্দিমাল ও ডি সিলভার ব্যাটে ভর করে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। চান্দিমাল ৩৩ বলে তিন চার ও এক ছয়ে ৩৬ রানে অপরাজিত থাকেন। আর ডি সিলভা করেন ২৬ বলে ৩১ রান। এছাড়া সানাকা করেন ১৬ রান।

প্রোটিয়া বোলারদের মধ্যে রাবাদা, সামসি ও ডালা প্রত্যেকে ২টি করে উইকেট দখল করেন।

অলরাউণ্ড নৈপুণ্যের কারণে ম্যাচ সেরা হন ধনাঞ্জয়া ডি সিলভা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের