,

ঢাবির সেই ছাত্রীকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর

news-image

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শেখ তাসনিম আফরোজ ইমি নামের এক ছাত্রীকে তুলে নেয়ার পর ছেড়ে দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে তাকে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

তাসনিম আফরোজ ইমি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী। তিনি বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সংগঠন ‘স্লোগান ৭১’-এর সাবেক সাধারণ সম্পাদক।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, ফেসবুকে গুজব ছড়ানো সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইমিকে আটক করা হয়েছিল। পরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেয়া হয়।

ইমিকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডিবি পুলিশ নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের