,

কুয়াকাটায় মাকে বেঁধে মেয়েকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

news-image

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় মাকে বেঁধে রেখে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে সেরাজপুর এলাকায় নিজ বসতঘরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বিবস্ত্র অবস্থায় ওই নারীকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এছাড়া আহত অবস্থায় মা সালমা বেগমকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে পুলিশ। তবে ঘটনার সাথে কারা জড়িত তা নিশ্চিত কিংবা এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিহতের চাচা মো. ইউসুফ ঘরামী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে একদল দুর্বৃত্ত তার ভাই ইসমাইল ঘরামীর ঘর থেকে বেরিয়ে যায়। এসময় মা দৌড়ে পাশের বাড়ি গিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার দিয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে। চিৎকারে আসেপাশের লোকজন এসে ঘরে ছোট্ট দুই শিশুকে দেখতে পেলেও ৬ষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর ঘরের দোতলায় বিবস্ত্র অবস্থায় তাকে পাওয়া যায়। এসময় তার শরীরের স্পর্শকাতর অঙ্গ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে দেখে স্থানীয়রা দ্রুত কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় ওই ছাত্রীর বাবা ইসমাইল ঘটরামী ঘরে ছিলেন না।

মা ও মেয়ে উভয়েই গণধর্ষণের শিকার হয়েছেন বলেও ধারণা করছেন তিনি।

সেরাজপুর গ্রামের আবুল কালাম সাংবাদিকদের জানান, ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

কুয়াকাটা হাসপাতালের চিকিৎসক মো. আরিফুজ্জামান জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।

মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এটি ময়না তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এ বিষয়ে জানতে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর