,

জুনিয়র ক্রিকেটাররা উন্নতি করতে পারছে না : আকরাম খান

news-image

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলটি এখনও সিনিয়র ক্রিকেটারদের ওপর নির্ভর করে চলছে। সেরা পাঁচ সিনিয়র ক্রিকেটারই নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন। অন্যদিকে, তামিম পাচ্ছেন না একজন স্থায়ী ওপেনিং সঙ্গী। মাশরাফি পাচ্ছেন না পেস সঙ্গী; তেমনি সাকিব সঙ্গী হিসেবে পাচ্ছেন না একজন তারকা স্পিনার। জাতীয় দলের তরুণ প্রজন্ম এখনও থিতু না হওয়ায় শংকা প্রকাশ করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান এবং সাবেক অধিনায়ক আকরাম খান।

তিনি বলেছেন, ‘আমরা অনূর্ধ্ব-১৯ লেভেল থেকে তামিম-সাকিবদের যেভাবে দেখছি, এখনো কিন্তু আমরা অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের একইভাবে দেখছি। কিন্তু সাকিবরা অনূর্ধ্ব-১৯ এর পর যেভাবে উন্নতি করেছে, ব্যক্তিগতভাবে যেভাবে এগিয়ে গেছে, সেভাবে কিন্তু আমাদের জুনিয়ররা এগোচ্ছে না। সিনিয়দের যদি অনুসরণ করে, ওদের মানসিকতা যদি জুনিয়রদের মধ্যে আসে, তাহলে আমরা দ্রুত ভালো ভালো খেলোয়াড় পেয়ে যাব।’

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। যাতে অবদান ছিল সেই সিনিয়রদের। বল হাতে টি-টোয়েন্টিতে অবশ্য সর্বোচ্চ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। কিন্তু গড়পরতায় কৃতিত্ব সেই সিনিয়ররাই এগিয়ে। পাঁচ সিনিয়রের সঙ্গে তরুণদের মূল পার্থক্য আকরাম দেখছেন খেলায় নিজেদের উজার করে দেওয়ার জায়গাটিতে। দলের উন্নতির ধারা অব্যাহত রাখার জন্য তিনি পরামর্শ দিলেন, সিনিয়রদের পথ অনুসরণ করতে।

সাবেক অধিনায়ক বললেন, ‘কৃতিত্বটা আমি সিনিয়র ক্রিকেটারদের দেব। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, ওরা খেলে যাচ্ছে। একটা দেশের হয়ে এত বছর খেলে যাওয়া অনেক বড় ব্যাপার। ওদের ব্যক্তিগত প্রচেষ্টা অনেক ভালো ছিল।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের