,

কটাক্ষের জবাবে যা বললেন সানিয়া

news-image

অনলাইন ডেস্ক: সমালোচনা যেন কিছুতেই পিছু ছাড়ছে না ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার। অক্টোবরেই তার কোল আলো করে আসছে নতুন অতিথি। এমন সময়েও তাকে নিয়ে ট্রোলিং করছেন অনেকেই। এবার তার জাতীয়তাবাদ নিয়ে অনেকেই কটাক্ষ করেছেন। তবে প্রতিবারের ন্যায় এবারও চুপ থাকেননি সানিয়া। জবাব দিয়েছেন সমালোচকদের।

গতকাল ১৪ আগস্ট মঙ্গলবার ছিল পাকিস্তানের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবসেই অনেকে সানিয়াকে ‘হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে’ লিখে শুভেচ্ছা জানিয়েছেন। সানিয়া জন্মসূত্রে ভারতীয় হলেও, তার স্বামী শোয়েব মালিক পাকিস্তানি। এই নিয়ে অতীতেও বহুবার তাকে কটাক্ষ সহ্য করতে হয়েছে।

জবাবে এই টেনিস তারকা লিখেন, ‘জ্বী না, আমার দেশের স্বাধীনতা দিবস আগামীকাল। আর আমার স্বামীর ও তার দেশের স্বাধীনতা দিবস আজ। আশা করি, আপনাদের বিভ্রান্তি দূর হয়েছে। আর হ্যাঁ, আপনাদের দেশের স্বাধীনতা দিবস কবে? মনে হচ্ছে, আপনারাই এ নিয়ে বিভ্রান্তিতে আছেন।’

পাকিস্তানি ক্রিকেটারকে বিয়ে করার কারণে এর আগেও প্রশ্নের মুখে পড়েছে সানিয়ার নাগরিকত্ব। ২০১৪ সালে তেলেঙ্গানার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছিল সানিয়াকে।

এর পরেই এক রাজনৈতিক নেতা সানিয়াকে পাকিস্তানের ‘পুত্রবধূ’ বলে বিতর্কের জন্ম দিয়েছিলেন। সানিয়া কোনো রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার যোগ্য কিনা, তা নিয়েও প্রশ্ন তুলেন ওই নেতা। সূত্র: টুইটার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের