,

সাড়ে ৮ লাখ স্মার্ট মিটার পাচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জের মানুষ

news-image

নিউজ ডেস্ক: ডিজিটাইজেশনের মাধ্যমে গ্রাহক সেবার মান, লোড নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায় ব্যবস্থা উন্নত করতে সরকার সাড়ে ৮ লাখ স্মার্ট প্রিমিটার দিচ্ছে। ঢাকা ও নারায়ণগঞ্জের বাসিন্দারা এই স্মার্ট মিটার পাবেন।
আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়।

এতে ব্যয় হবে ৬৫৭ কোটি টাকা। এর মধ্যে সরকার থেকে ব্যয় করা হবে ৬০৭ কোটি ৪১ লাখ টাকা। আর সংস্থার নিজস্ব তহবিল থেকে আসবে ৫০ কোটি ৫৪ লাখ টাকা।
একনেক সভা শেষে প্রকল্প নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

পরিকল্পনামন্ত্রী বলেন, আজকের সভায় ৯টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৩ হাজার ৮৮ কোটি ৩৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন করা হবে ২ হাজার ৩৩৯ কোটি ৮৮ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়নে ৫০ কোটি ৫৪ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৬৯৭ কোটি ৯৩ লাখ টাকা।

এ সময় আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম প্রমুখ।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এর আওতায় স্মার্ট মিটার স্থাপন প্রকল্প সূত্রে জানা যায়, এটি ২০২১ সাল নাগাদ বাস্তবায়ন হবে। ঢাকার মধ্যে রমনা, জিগাতলা, ধানমণ্ডি, আদাবর, পরিবাগ, কাকরাইল, বনশ্রী, মগবাজার, শ্যামলী, কামরাঙ্গীরচর, বাংলাবাজার, নারিন্দা, পোস্তগোলা ও ডেমরার বাসিন্দারা স্মার্ট মিটার পাবেন।

এছাড়া নারায়ণগঞ্জ জেলার ফতুল্যা, শীতলক্ষ্যা ও সিদ্ধিরগঞ্জ উপজেলায় এই স্মার্ট মিটার বিতরণ করা হবে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর