,

একই ফ্ল্যাটে টাইগার-দিশা!

news-image

বিনোদন ডেস্ক: জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফ বলিউডে নিজেকে অ্যাকশন এবং নাচের হিরো হিসেবে তুলে ধরেছেন। ‘বাগি’র পর ‘বাগি ২’-তেও চমক দেখান টাইগার। ছবির নায়িকা দিশা পাটানিকে তাঁর বিশেষ বান্ধবী বলা হয় বলিউডে। তাঁদের রসায়নও ভালোই জমেছে ‘বাগি ২’তে। এই জুটি এখন নাকি একসঙ্গেই থাকছেন।

টাইমস অব ইন্ডিয়া, জি নিউজ ও ডিএনএ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, জমিয়ে মন দেওয়া-নেওয়া চলছে টাইগার শ্রফ ও দিশা পাটানির। তবে সম্পর্কের কথা কেউই প্রকাশ্যে বলেন না। বলেন, সম্পর্কটা বন্ধুত্বের। একটু বাড়িয়ে বলেন, বিশেষ বন্ধুত্বের। তবে তাঁদের ব্যাখ্যা যা-ই হোক না কেন, তাঁরা যে চুটিয়ে প্রেম করছেন, তা এখন বলিউড পাড়ার ‘টক অব দ্য টাউন’। সম্প্রতি জানা গেল, ‘বাগি ২’-এর দুই তারকা থাকছেন একই ছাদের নিচে। মুম্বাইয়ের বান্দ্রার মাউন্ট মেরি এলাকায় ‘বাস্তু হাইটস’ নামের ভবনের একটি ফ্ল্যাটে থাকছেন টাইগার ও দিশা। ভাড়া নিয়ে থাকছেন তাঁরা। এই ফ্ল্যাটে এক সময় ভাড়া থাকতেন টাইগারের বাবা জ্যাকি শ্রফ। টাইগারের শৈশব কেটেছে ওই ভবনে।

তবে কোনো কোনো গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, টাইগার নয়, ভাড়া নিয়ে ওই ফ্ল্যাটে থাকেন দিশা। টাইগার কেবল সেখানে মাঝে মাঝে যান।

তবে এর আগে টাইগার ও দিশার ফ্ল্যাটের অন্দরসজ্জার দায়িত্ব আরেক বলিউড তারকা জন আব্রাহামের ভাই অ্যালেনের কাঁধে বলে খবর বের হয়েছিল

টাইগার ও দিশার প্রেমের কথা চাউর আগেই হয়েছিল। চলতি বছরের মে মাসে দিশাকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন টাইগার। মালদ্বীপের সমুদ্রসৈকতে টাইগার-দিশার কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। সমুদ্রসৈকতে দিশার বিকিনি পরা হট ছবি ও টাইগারের জলে ঝাঁপ মারার ভিডিও নেট দুনিয়ায় বেশ শোরগোল ফেলেছিল।

‘বাগি ২’ তারকা টাইগার শ্রফ এখন ব্যস্ত করণ জোহরের ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির শুটিং নিয়ে। ছবিতে তাঁর সঙ্গে দুজন নতুন নায়িকা অভিনয় করছেন। এই দুজন নায়িকাই এই ছবির মধ্য দিয়ে বিটাউনে পা রাখছেন। এই দুই সুন্দরীর একজন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে আর অন্যজন তারা সুতারিয়া। এ ছাড়া টাইগার যশরাজ ফিল্মসের একটি অ্যাকশনধর্মী ছবিতে অভিনয় করছেন। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন বলিউডের সুপারস্টার হৃতিক রোশন। টাইগারের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘বাগি ২’ বক্স অফিসে দারুণ সফল হয়েছে। ছবিটি ব্যবসার অনেকগুলো রেকর্ড ভেঙে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর