,

চাঁদপুরের মাছঘাটে আসছে বড় ইলিশ

news-image

চাঁদপুর প্রতিনিধি: কয়েক দিন ধরে চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাটে উঠতে শুরু করেছে প্রচুর ইলিশ। একই সঙ্গে বড় আকারের দুই থেকে আড়াই কেজি ওজনের ইলিশ বেশি পাওয়া যাচ্ছে। বড় আকারের ইলিশ সাড়ে ছয় হাজার টাকায় বিক্রি চলছে। গতকাল সোমবার রাতে মাছঘাটে ইলিশ বিক্রেতাদের এ দামে ইলিশ বিক্রি করতে দেখা যায়।

মাছঘাটের ইলিশ ব্যবসায়ীরা বলছেন, মৌসুম অনুপাতে এ বছর অনেক পরে ইলিশের দেখা মিলেছে। তবে ছোট মাছের সঙ্গে এ বছর বড় আকারের দুই থেকে আড়াই কেজি ওজনের ইলিশ বেশি পাওয়া যাচ্ছে। কেজি প্রতি দাম ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকা। বড় আকারের ইলিশ চলে যাচ্ছে ঢাকা ও চট্টগ্রামে।

ইলিশ ব্যবসায়ী মৎস্য বণিক সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান বলেন, দুই-তিন দিন ধরে চাঁদপুর মাছঘাটে প্রতিদিন অন্তত দুই হাজার থেকে আড়াই হাজার মণ ইলিশ আমদানি হচ্ছে, যার অধিকাংশ ইলিশ নোয়াখালী, ভোলা, পটুয়াখালী ও চট্টগ্রাম থেকে আসছে। আবার এখান থেকে বড় পাইকাররা ঢাকা, সিলেট, ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন জেলায় কিনে নিয়ে যাচ্ছেন।

সাধারণ ব্যবসায়ীরা জানান, চাঁদপুর মাছঘাট ইলিশ কেনাবেচার একটি বড় কেন্দ্র। বিশেষ করে চাঁদপুরের পদ্মা-মেঘনার তাজা রুপালি ইলিশের সারা দেশে ব্যাপক চাহিদা। এ কারণে অন্যান্য জেলার অধিকাংশ ইলিশ একটু বেশি দামে বিক্রির আশায় চাঁদপুর মাছঘাটে আনা হয়। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ ৪০ হাজার টাকা মণ, ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ২৫ হাজার, ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের ১৫ থেকে ১৮ হাজার টাকা মণ বিক্রি চলছে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির