,

বিরোধাদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম আর নেই

news-image

নিউজ ডেস্ক: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সোমবার রাত ১১টা ৫০ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তাজুল ইসলাম চৌধুরী কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।

১২ আগস্ট রোববার দুপুরে তাজুল ইসলাম চৌধুরীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ডায়বেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। সেখানে আইসিউতে ভর্তি ছিলেন।

আজ মঙ্গলবার বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মুহম্মদ এরশাদ, সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান।

তারা এক শোকবার্তায় বলেন, তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারালো। তাজুল ইসলাম চৌধুরীর অভাব দীর্ঘদিন অনুভব করবে দেশ। রাজনীতি ও মানবসেবায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের প্রতি মরহুম তাজুল ইসলাম চৌধুরীর ভালোবাসা গভীর কৃতজ্ঞতার স্মরণ করেন তারা। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যু সংবাদে রাতেই ইউনাইটেড হাসপাতালে ছুটে যান পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙা, বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, শওকত চৌধুরীসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা।

এছাড়া তার মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনিও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর