,

উজবেকদের বিপক্ষে নামবে ‘আত্মবিশ্বাসী’ বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক: ২৫টি দেশের অনূর্ধ্ব-২৩ দল নিয়ে শুরু হয়েছে এবারের এশিয়ান গেমসের ফুটবল। ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেমবাংয়ে বসেছে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতা। ১৮তম আসরে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ মঙ্গলবার। বিকাল ৩টায় খেলা শুরু হবে।

আগামী ১৮ই আগস্ট গেমসের উদ্বোধন হবে জাকার্তায়। তবে আট দিন আগেই গেলো ১০ই আগস্ট হংকং ও লাওসের ম্যাচ দিয়ে শুরু হয় ফুটবল আসরটি।

এবারের আসরে ‘বি’ গ্রুপে উজবেকরা ছাড়াও বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ থাইল্যান্ড ও কাতার। এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশ কখনোই গ্রুপ পর্ব টপকাতে পারেনি। ২৩ ম্যাচে বাংলাদেশের জয় মাত্র ৩টিতে। বাকি ২০টিতে হার।
যদিও বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী নতুন কোচ জেমি ডে। দেশ-দেশের বাইরে প্রস্তুতি ক্যাম্প গড়ার পর ইংলিশ কোচের অধীনে প্রথমবার কোনো বড় আসরে অংশ নিচ্ছে লাল-সবুজ জার্সিধারীরা।

উজবেকিস্তান ম্যাচ সামনে রেখে তিনি বলেন, এই পর্যায়ে খেলার জন্য আমরা প্রস্তুত। এখন ম্যাচ খেলার সময় এবং ট্রেনিংয়ের কাজটা মাঠের খেলায় প্রয়োগ করতে হবে। অনুশীলনে ছেলেরা হার না মানার মানসিকতা দেখিয়েছে। আশা করছি সেই পারফরম্যান্স প্রদর্শন করতে পারবো।

এ নিয়ে এশিয়ান গেমসে তৃতীয়বার উজবেকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগের দুইবার গুয়াংজু ও ইনচিয়নে ৩-০ গোলে জেতে উজবেকরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ও জাতীয় দল কখনোই উজবেকিস্তানের বিপক্ষে হার এড়াতে পারেনি। জাতীয় দল পর্যায়ে ৩ বারের সাক্ষাতেই হার দেখে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর