,

সোনালির জন্য কেঁদে ভাসালেন বিবেক!

news-image

বিনোদন ডেস্ক : প্রথমে যখন ব্যক্তিগত সমস্যার কথা জানিয়ে সোনালি ‘ইন্ডিয়া’জ বেস্ট ড্রামেবাজ’ শোয়ের বিচারকের ভূমিকা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, তখনও সকলে বিষয়টি ঠিক জানত না। তার ঠিক কয়েক সপ্তাহ পরের ঘটনা, সোনালি তাঁর ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর জানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন।

বর্তমানে অবশ্য নিউ ইয়র্কে সোনালির চিকিৎসা চলছে। এই মুহূর্তে কেমো থেরাপি চলছে অভিনেত্রীর। কিছুদিন আগেই সোনালির ন্যাড়া মাথার একটি ছবি ভাইরাল হয়।

এদিকে ‘ইন্ডিয়া’জ বেস্ট ড্রামেবাজ’ সিজন-থ্রি-র বিচারকের ভূমিকা থেকে সোনালি বেরিয়ে গেলেও এই শো-তে বিচারকের ভূমিকায় রয়েছেন তাঁর বন্ধু বিবেক ওবেরয়।

সম্প্রতি, এই শোতে দীপালি বোরকার নামে এক প্রতিযোগী ক্যান্সার রোগীর ভূমিকায় অভিনয় করেন। অভিনয়ের মাধ্যমে দীপালি বোরকার ফুটিয়ে তোলেন একজন ক্যান্সার রোগীর এই অসুস্থতা জয় করে সুস্থ হয়ে ওঠার গল্প। আর তাঁর এই অভিনয় দেখেই চোখের জল আটকাতে পারেননি বিচারক বিবেক ওবেরয়। কেঁদে ফেলেন আরও এক বিচারকের ভূমিকায় থাকা সোনালি বেন্দ্রে।

এপ্রসঙ্গে বিবেক ওবেরয় জানান, সোনালি তাঁর ভীষণই কাছের বন্ধু, আর তিনি সোনালিকে এই শো-তে ভীষণভাবে মিস করছেন। এদিন প্রত্যেককে সোনালির সুস্থতার জন্য প্রার্থনা করতে বলেন বিবেক। প্রসঙ্গত জানা যায়, ক্যান্সার আক্রান্ত হওয়ার পর সেককথা নিজের পরিবারের সদস্যদের পরে বন্ধু বিবেককেই জানিয়েছিলেন সোনালি বেন্দ্রে।

প্রসঙ্গত, ক্যান্সারে আক্রান্ত হলেও এক্কেবারেই ভেঙে পড়েননি সোনালি বেন্দ্রে। তিনি আশাবাদী। তাঁর দৃঢ় বিশ্বাস তিনি সুস্থ হয়ে ওঠবেন। তাঁর পাশে তাঁর পরিবার ও বন্ধুরা সবসময় রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। কিছুদিন আগে সোনালির সঙ্গে দেখা করতে নিউ ইয়র্কে ছুটে গিয়েছিলেন হৃত্বিক, সুজান-রা। জিনিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর