,

গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করছিলেন সালাহ

news-image

স্পোর্টস ডেস্ক: গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করছেন, লিভারপুলের স্ট্রাইকার মোহাম্মদ সালাহর এমন একটি ভিডিও দেখার পর পুলিশকে জানানো হয়েছে।

একটি টুইট বার্তায় মার্সেইসাইড পুলিশ নিশ্চিত করছে যে, ওই ভিডিওটি ‘সংশ্লিষ্ট বিভাগে’ পাঠানো হয়েছে।

লিভারপুল ক্লাবের একজন মুখপাত্র বলেছেন, খেলোয়াড়ের সঙ্গে আলাপ আলোচনার পরই তাঁরা ভিডিওটির বিষয়ে পুলিশকে সতর্ক করেছেন। তিনি জানান, এ বিষয়ে পরবর্তী যেকোনো পদক্ষেপ হবে ক্লাবের অভ্যন্তরীণ বিষয়।

টুইটারে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মিশরীয় নাগরিক মোহাম্মদ সালাহ, যিনি লিভারপুলের হয়ে গত মৌসুমে ৪৪টি গোল করেছেন, চালকের আসনে বসে মোবাইল ফোন ব্যবহার করছেন। এ সময় তাঁর গাড়িটি ভক্তরা ঘিরে ধরেছিলেন, যাদের মধ্যে শিশুরাও ছিল।

লিভারপুল মুখপাত্র বলেন, ‘খেলোয়াড়ের সঙ্গে আলাপের পর মার্সেইসাইড পুলিশ কর্তৃপক্ষকে ভিডিওটির বিষয়ে জানানো হয়েছে এবং কী পরিস্থিতিতে সেটি ধারণ করা হয়েছিল, তাও বলা হয়েছে।’

লিভারপুল মুখপাত্র আরও বলেন, ‘আমরা খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে পরবর্তী যেকোনো পদক্ষেপ অভ্যন্তরীণভাবে নেওয়া হবে। এ বিষয়ে ক্লাব বা খেলোয়াড়ের পক্ষ থেকে আর কোনও মন্তব্য করা হবে না।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের