,

শহিদুলের মুক্তি দাবিতে নোবেলজয়ী স্টিগলিজসহ ১৩ ব্যক্তির খোলা চিঠি

news-image

অনলাইন ডেস্ক: ফটোসাংবাদিক শহিদুল আলমকে মুক্তি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা। একই সঙ্গে মিডিয়া কর্মীদের জন্য নিরাপদ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

ওদিকে শহিদুল আলমের মুক্তি চেয়ে খোলা চিঠি দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ স্টিগলিজসহ ১৩ বিশিষ্ট ব্যক্তি।

জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের বিবৃতিতে বলা হয়েছে, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নির্যাতনের বিরুদ্ধে রিপোর্ট করার পর গ্রেফতার করে ফটোসাংবাদিক শহিদুল আলমকে নির্যাতন করা হয় বলে অভিযোগ আছে। তাকে অবিলম্বে মুক্তি দিতে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক যেসব বিশেষজ্ঞ তাদের মধ্যে রয়েছেন মাইকেল ফোর্সট, ডেভিড কাই এবং সিওঙ্গ-ফিল হোং।

এর মধ্যে মাইকেল ফোর্সট হলেন স্পেশাল র‌্যাপোর্টিউর অন দ্য সিচুয়েশন অব হিউম্যান রাইটস ডিফেন্ডারস। ডেভিড কাই হলেন স্পেশাল র‌্যাপোর্টিউর অন দ্য প্রমোশন অ্যান্ড প্রটেকশন অফ দ্য রাইট টু ফ্রিডম অব অপিনিয়ন অ্যান্ড এক্সপ্রেশন। সিওঙ্গ-ফিল হোং হলেন চেয়ার-র‌্যাপোর্টিউর অব দ্য ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন।

শহিদুলের মুক্তি চেয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজসহ ১৩ বিখ্যাত ব্যক্তির খোলা চিঠি;

বাংলাদেশে আটক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তি চেয়ে খোলা চিঠি লিখেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজসহ বিশ্বের আরো ১৩ জন প্রভাবশালী ব্যক্তিত্ব। বৃটিশ দৈনিক গার্ডিয়ানে প্রকাশিত ওই চিঠিতে শহিদুল আলমকে গ্রেফতারের ঘটনাকে বিধিবহির্ভূত আখ্যা দেয়া হয়।

চিঠিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ জোসেফ স্টিগলিজ ছাড়া অন্য স্বাক্ষরকারীদের মধ্যে ভারতের পিপলস সিভিল লিবার্টিজ ইউনিয়নের সহ-সভাপতি বিনায়ক সেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী সিপভাক, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুডিথ বাটলার ও অ্যাঙ্গেলা ডেভিস উল্লেখযোগ্য। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর