,

স্ত্রী’র আইটেম গানে চমক কৃতি শ্যানন!

news-image

বিনোদন ডেস্ক: কৃতি শ্যানন। বলিউডের নবাগত অভিনেত্রীদের একজন। ‘হিরোপন্থি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক। প্রথম ছবিতেই জিতে নেন সেরা নবাগত অভিনেত্রীর খেতাব। রূপ ও অভিনয় দিয়ে ইতোমধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী। এবার একটি আইটেম গানে দেখা যাবে তাকে।

রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত কমেডি ও ভৌতিক সিনেমা ‘স্ত্রী’। এ সিনেমারই একটি আইটেম গানে কোমর দোলাবেন কৃতি। সিনেমাটি পরিচালনা করছেন দিনেশ বিজন। এর আগে কৃতির রাবতা সিনেমাটিও পরিচালনা করেন তিনি।

জানা গেছে, গানটির শিরোনাম ‘আও কাভি হাবেলি পে’। এটির কম্পোজ করেছেন শচীন-জিগার। সিনেমাটির প্রযোজক রাজ নিদিমরু ও কৃষ্ণা ডিকে।এতে র‌্যাপ করবেন সংগীতশিল্পী বাদশা।

নিজের সিনেমা ছাড়া প্রথমবারের মতো আইটেম গানে দেখা যাবে কৃতিকে। এরই মধ্যে গানটির শুটিং শেষ হয়েছে।

জানা গেছে, ১৯৯০ সালে ভারতের বেঙ্গালুরুতে ছড়িয়ে পড়ে- গভীর রাতে কেউ নাকি দরজায় কড়া নাড়ে। আর দরজা খুললেই সর্বনাশ, মৃত্যু নিশ্চিত। আর মাঝ রাতের অতিথির হাত থেকে বাঁচতে অনেকেই বাড়ির দরজায় লিখে রাখতেন ‘নালে বা’। ‘নালে বা’ একটি কন্নর শব্দ। এর অর্থ ‘আজ নয় কাল আসুন’। এই গল্প অবলম্বনে তৈরি হয়েছে স্ত্রী সিনেমাটি। আগামী ৩১ আগস্ট মুক্তি পাবে এটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের