,

সর্বনিম্ন কলরেট ৪৫ পয়সা

news-image

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোনের নতুন কলরেট নির্ধারণ করেছে সরকার। সোমবার রাত ১২টা পেরোলেই মোবাইল ফোন অপারেটরদের এই কলরেট চালু করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।

এই নির্দেশনার ফলে এখন থেকে ভিন্ন অপারেটরে ফোন দিলে বাড়তি রেট নিতে পারবে না অপারেটরগুলো। এতে প্রতি মিনিট কলরেট সর্বনিম্ন ৪৫ পয়সা থেকে সর্বোচ্চ ২ টাকার মধ্যে থাকবে। এতদিন অন-নেট বা একই অপারেটরে ফোন কলের জন্য গ্রাহকদের প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ পয়সা এবং অফ-নেট বা অন্য অপারেটরে ৬০ পয়সা হারে ট্যারিফ প্রযোজ্য হতো। এই নিয়ম চলছিল গত সাত বছর ধরে।

এখন নতুন কলরেট সীমার মধ্যে মোবাইল ফোন অপারেটরগুলো নতুন প্যাকেজ গ্রাহকদের অফার করতে পারবে। এ ছাড়া নম্বর না বদলিয়ে অপারেটর পরিবর্তন সেবাও সোমবার মধ্যরাত থেকেই কার্যকর করার নির্দেশনা পাঠায় বিটিআরসি।

বিটিআরসির সর্বশেষ গত জুন মাসের তথ্য অনুযায়ী ১৫ কোটিরও বেশি সিম আছে দেশের মানুষের হাতে। এর মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহক ছয় কোটি ৯১ লাখেরও বেশি। এরপরই আছে রবির গ্রাহক। রবির গ্রাহক চার কোটি ৪২ লাখ, বাংলালিংকের তিন কোটি ৩২ লাখ এবং টেলিটকের গ্রাহক সংখ্যা ৩৭ লাখের মতো।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের