,

জাতীয় শোক দিবস সামনে রেখে রাজধানীতে বিশেষ তল্লাশি

news-image

নিউজ ডেস্ক: ধানমন্ডির শুক্রবাদ এলাকা পুলিশের তল্লাশিজাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে চলছে পুলিশের বিশেষ নিরাপত্তা তল্লাশি। মহানগরীর ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান ও শেরে বাংলানগর এলাকার প্রতিটি অলিগলি, আবাসিক হোটেল, মেস ও বাসাবাড়ির সদস্যদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। ১৫ আগস্ট নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে এই তল্লাশি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বলেন, ‘শোক দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে ভিভিআইপি ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে আসবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।’

সোমবার সন্ধ্যায় ধানমন্ডি, সোবহানবাগ, কলাবাগান, নাখালপাড়া, রাজাবাজার ও ৩২ নম্বর এলাকায় পুলিশকে তল্লাশি করতে দেখা গেছে।

বিভিন্ন হোটেলে থাকা বর্ডারদের বিষয় তথ্য সংগ্রহ করছে পুলিশ। ১৪ আগস্ট দুপুর থেকে এই এলাকায় ফুটপাতে কোনও হকার বসতে দেওয়া হবে না বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সোমবার দুপুরে পুলিশ সদর দফতরে আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ১৫ আগস্টের নিরাপত্তার বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৫ আগস্টের বিশেষ খাবারও পরীক্ষা-নিরীক্ষা করে পরিবেশন করা হবে, যেন কেউ কোনও নাশকতা সৃষ্টি না করতে পারে।’ বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের