,

জাতীয় দলে ফিরতে পারবেন আশরাফুল?

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের জন্য খারাপ বছর ছিল ২০১৩ সাল। সে সময় বিপিএলে ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগ আসে আশরাফুলের বিরুদ্ধে। তখন তিনি এই অভিযোগ স্বীকার করে নেন।

এরপর বিপিএল এন্টি করাপশন ট্রাইব্যুনাল আশরাফুলকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি প্যানেল ওই সাজা কমিয়ে পাঁচ বছর করে। এবার সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ১৩ আগস্ট।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক এখন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। তিনি বিবিসি বাংলাকে বলেন, প্রায় সাড়ে পাঁচ বছর ধরে অপেক্ষা করেছি এই দিনটির জন্য, এবার ইন্টারন্যাশনাল ক্রিকেট ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য উন্মুক্ত হয়ে আছি।

আশরাফুল আরো বলেন, আমি শেষ দুই বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছি। পাঁচ বছর আগে থেকেই ভেবেছিলাম বাংলাদেশ দলের হয়ে খেলবো। ঢাকা প্রিমিয়ার লিগে ভাল খেলেছি। এবারও ঘরোয়া ক্রিকেটে বাড়তি মনোযোগ থাকবে।

জাতীয় দলে আশরাফুলের খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্সের প্রধান আকরাম খান বলেন, এখানে ঘরোয়া ক্রিকেট আছে। ঘরোয়া ক্রিকেটে ভাল করলে অবশ্যই সুযোগ পাবে আশরাফুল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের