,

কুরবানিদাতাদের জন্য নখ চুল ও পশম কাটার বিধান

news-image

আজ আকাশে চাঁদ দেখা গেলে শুরু হবে যিলহজ্জ মাস। চাঁদ দেখার পরই কুরবানিদাতাদের জন্য একটি সুন্নত আমলে মনোযোগ দেওয়া উচিত। কোরবানি করতে ইচ্ছুক ব্যক্তির জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর হতে কোরবানি করার পূর্ব পর্যন্ত নিজের চুল, পশম, নখ, চামড়া না কাটা সুন্নাত।

উম্মে সালমা (রা:) হতে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ফরমান জিলহজ্জ মাস শুরু হলে তোমাদের মধ্যকার কোরবানি করতে ইচ্ছুক ব্যক্তি যেন তার চুল ও নখ না কাটে। (আহমদ, মুসলিম) অন্য বর্ণনায় এসেছে, কোরবানি না করা পর্যন্ত নিজের চুল এবং চামড়া কাটবে না।

অন্য বর্ণনায় রয়েছে রাসূলুল্লাহ্ (সা.) বলেন, ‘তোমাদের কেউ যদি যিজলহজ্জের চাঁদ দেখে এবং কোরবানি করার ইচ্ছা করে তাহলে সে যেন কোরবানি পর্যন্ত স্বীয় চুল, নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকে।’ (মুসলিম)

এসব হাদিসে জিলহজ্জ মাস শুরু হলে শরীরের অতিরিক্ত পশম, যেমন, মাথার চুল, নাভির নিচের বা বোগলের পশম কাটা থেকে বিরত থাকতে বলেছেন। এটি সুন্নত একটি আমল। অতএব, যারা কোরবানি করার ইচ্ছে পোষণ করছেন, তারা যিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে হাত পায়ের নখ, মাথার চুল ও অবাঞ্ছিত চুল ইত্যাদি কাটবে না, যদি ৪০ দিন না হয়ে থাকে এগুলো না কাটার মেয়াদ। যদি ৪০ দিনের বেশি হয়ে থাকে, তাহলে এসব কেটে ফেলা আবশ্যক। নতুবা ১০ দিন পর কোরবানির পর পরিস্কার করবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের