,

আর্থিক অপরাধ তদন্ত করতে বিশেষ আদালত প্রতিষ্ঠার ঘোষণা খামেইনীর

news-image

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেইনী দেশটিতে ক্রমবর্ধমান অর্থনৈতিক অপরাধ তদন্ত করতে বিশেষ আদালত প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। খামেইনি বলেন, তার দেশ এখন  অর্থনৈতিক যুদ্ধাবস্থার সম্মুখীন।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক লারিজানি খোমেইনির কাছে আর্থিক অপরাধ তদন্তের জন্য বিশেষ আদালত প্রতিষ্ঠার আহ্বান করার পর খোমেইনি এ ঘোষণা দেন।

সাদেক লারিজানি জানান, খামেইনি এ প্রস্তাবনার অনুমোদন দিয়েছেন এবং বলেছেন, এ আদালতের মাধ্যমে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে যারা আর্থিক অপরাধে জড়িত। এছাড়া শাস্তির বিধান ইনসাফভিত্তিক করতে বিভিন্ন উপদেষ্টা নিয়োগ দেয়া হবে বলে জানান লারিজানি।

প্রসঙ্গত, লারিজানি একটি চিঠিতে এ প্রস্তাবনা পেশ করেন যে, দুই বছরের জন্য কয়েকটি ইসলামী আদালত প্রতিষ্ঠা করতে হবে। এবং এর মাধ্যমে যারা দেশের অর্থনীতিকে অচল এবং ধ্বংস করার কাজে জড়িত হবে তাদের কঠিন শাস্তির আওতায় আনা হবে। তবে এক্ষেত্রেও আপিল করার সুযোগ থাকবে।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, কমপক্ষে ৪০ কর্মকর্তাকে আটক করা হয়েছে। এদের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক উপপ্রধানও রয়েছে। যারা অর্থনীতিকে অচল করা এবং ধ্বংস করার কাজে জড়িত ছিল। এখন তাদের ফাঁসি হতে পারে। সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর