,

পার্লামেন্ট নির্বাচনে জঙ্গি গোষ্ঠির মনোনীত ৩৫ প্রার্থীকে বাদ দিল আফগানিস্তানের নির্বাচন কমিশন

news-image

আগামী অক্টোবরে আফগানিস্তানের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু এরই মধ্যে দেশটির নির্বাচন কমিশন সরাসরি জঙ্গি গোষ্ঠিদের সাথে জড়িত ৩৫ জন মনোনীত প্রার্থীদের নির্বাচনের তালিকা থেকে বাদ দিয়েছে।
দেশটির নির্বাচনের অভিযোগ তদন্তকারী স্বতন্ত্র কমিটি  এক বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বহিষ্কারকৃত প্রার্থীদের নাম প্রকাশ করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে বর্তমান সরকারের পার্লামেন্ট সদস্যও রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এদের সাথে জঙ্গি গোষ্ঠির সাথে সরাসরি সর্ম্পক রয়েছে। নির্বাচন যাতে সুষ্ঠু এবং স্বাধীন হয় এ জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। ধারণা করা হয়েছে, পার্লামেন্টকে জঙ্গি গোষ্ঠির সাথে সর্ম্পক কেটে ফেলার এটিই প্রথম পদক্ষেপ। তবে বহিষ্কৃতরা এই পদক্ষেপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।

তদন্তকারী কমিটি মাস যাবৎ অনুসন্ধানের পর ৩৪ টি এলাকার এসব বহিষ্কৃত প্রার্থীদের ব্যাপারে শত শত অভিয়োগ পেয়েছে। এরপরই তাদের বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কমিটি।

উল্লেখ্য, ৪০ বছর ধরে যুদ্ধবিধ্বস্ত এ দেশটিতে গণতন্ত্র সুরক্ষায় অনেক বিলম্বের পর আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির পার্লামেন্ট নির্বাচন। নির্বাচনী কার্যক্রমকে টার্গেট করে ইতিমধ্যেই তালেবান এবং আইএসের হামলা বেড়ে গেছে। সূত্র : রয়টার্স

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের