,

রাস্তায় রেডিও বিক্রি করছেন শচীনের ছেলে!

news-image

স্পোর্টস ডেস্ক: বাবা শচীন টেন্ডুলকার বিখ্যাত ক্রিকেটার। অর্জুন টেন্ডুলকারও ভারতের যুব দলে খেলছেন। সামনে তার উজ্জ্বল ভবিষ্যত। সব কিছু ছেড়ে কেন রাস্তায় দাঁড়িয়ে রেডিও বিক্রি করছেন শচীনের ছেলে?

লর্ডসে ভারত আর ইংল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট চলছে। ম্যাচের দ্বিতীয় দিন স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে দক্ষ সেলসম্যানের দায়িত্ব পালন করেছেন অর্জুন। যেটি চোখে পড়তেই একটি ছবি তুলে নিতে ভুল করেননি ভারতের বর্ষীয়ান স্পিনার হরভজন সিং।

শচীনপুত্রের সঙ্গে তোলা সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হরভজন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘দেখুন, হোম অফ ক্রিকেটে কে রেডিও ব্রিকি করছে…৫০টা বিক্রি হয়ে গেছে। তাড়াতাড়ি করুন। ভদ্র ছেলে জুনিয়র শচীনের কাছে মাত্র কয়েকটা বাকি আছে!’

বর্তমানে ইংল্যান্ডে এমসিসির তরুণ ক্রিকেটারদের সঙ্গে অনুশীলনে নিজের অভিজ্ঞতার ভান্ডার পূর্ণ করছেন শচীনপুত্র। ভারতীয় দলও আছে ইংল্যান্ডে। সেই সুযোগে নেটে বিরাট কোহলি আর মুরালি বিজয়কে বল করার সুযোগটি কাজে লাগিয়েছেন অর্জুন। তাছাড়া গ্রাউন্সম্যানদের নানা কাজে সাহায্য করতেও দেখা গেছে তাকে। যোগ্য বাবার যোগ্য সন্তান! জাগোনিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের