,

ইমরান খানের জন্য উপহার পাঠালেন ভারতীয় ক্রিকেট তারকারা

news-image

পাকিস্তানের হবু প্রধানমন্ত্রীকে ক্রিকেট ব্যাট উপহার দিলেন ভারতের ক্রিকেটাররা। সেই ব্যাটে রয়েছে ভারতীয় ক্রিকেট লিজেন্ড কপিল দেব, সুনিল গাভাস্কার ও শচীন টেন্ডুলকারসহ এ সময়ের সেরা খেলোয়াড় বিরাট কোহলিদের স্বাক্ষর।

গত শুক্রবার ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া। দুই দেশের সম্পর্ক ও রাজনৈতিক অবস্থা নিয়ে ইমরানের সঙ্গে কথা হয় ভারতীয় রাষ্ট্রদূতের। এ সময় তিনি ভারতীয় ক্রিকেটারদের পাঠানো এ উপহার ইমরান খানের হাতে তুলে দেন।

এদিকে ইমরান খানের শপথগ্রহণের মুহূর্তে উপস্থিত থাকতে বেশ কৌতূহলী হয়ে আছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব।
পুরনো বন্ধুর এ উচ্ছ্বাস দেখে তাতে সাড়া দেন ইমরান খান। সঙ্গে নভজ্যোত সিং সিধু ও সুনিল গাভাস্কারকেও শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

কপিল দেবের মতো ভারতীয় ক্রিকেটারদের অনেকেই মনে করছেন, ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হলে দুই দেশের পারস্পারিক সম্পর্কের উন্নয়নের পাশাপাশি ক্রিকেটেও নতুন এক অধ্যায় আসবে, যা আগে কেউ উপভোগ করেনি। আর হয়তো সে কারণেই ভারতের ক্রিকেট মহলের পূর্ণ সমর্থন পাচ্ছেন পাকিস্তানের এ হবু প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের দিনক্ষণ পিছিয়ে ১১ তারিখের বদলে আগামী ১৮ আগস্ট করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানান পিটিআই নেতা ফয়সাল জাভেদ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের