,

হিন্দু মুসলিম বিচার নয়, আসামের ৪০ লাখ মানুষের পাশে দাঁড়ান: মুসলিম নেতা

news-image

এনআরসির চূড়ান্ত খসড়া থেকে নাম বাতিল করায় বিপর্যয়ের মুখে আসামের চল্লিশ লাখ মানুষ। নাগরিকপঞ্জি নিয়ে যে বিপর্যয়ের মোকাবিলা করছেন সাধারন মানুষ তাতে জাত পাত, হিন্দু মুসলিম বিচার্য নয়। বিপদগ্রস্ত প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে সর্বশ্রেণীর শিক্ষিত তরুণ তরুণীদের এগিয়ে আসার আহবান জানালেন এআইইউডিএফ সুপ্রিমো সাংসদ বদর উদ্দিন আজমল।

জমিয়ত উলামার উদ্দ্যোগে আয়োজিত জাতীয় নাগরিকপঞ্জির সম্পূর্ণ খসড়া নিয়ে এক সচেতনতা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির ভাষণে বদরুদ্দিন আজমল এ আহ্বান জানান। তিনি বলেন, এনআরসি নিয়ে আজ গোটা অসমের বিভিন্ন ধর্ম, জাতি গোষ্ঠীর লোক সঙ্কটে রয়েছে। তাই এই সংকটপূর্ণ সময়ে ধর্ম, জাতপাত বিচার না করে মানব জাতির সেবায় সবাইকে এগিয়ে আসা প্রয়োজন। প্রত্যেক শিক্ষিত যুবক যুবতীকে নিজ নিজ সাধ্যমত এন আর সি চূড়ান্ত খসড়া থেকে বাতিলদের নাম অন্তর্ভুক্তি, সংশোধন, দাবি আপত্তি ইত্যাদি ফর্ম পূরনে সহযোগিতা করার আহবান জানান।
জাত পাত বিচার না করে বিপদগ্রস্ত প্রতিটি মানুষের পাশে দাঁড়িয়ে দাবি ও আপত্তির ফর্ম পূরনে সহযোগিতা করতে এদিন তিনি দলীয় কর্মী সমর্থকদের ও আহবান জানান। এর জন্য প্রত্যেক গ্রামে সচেতনতা সভা ও সহায়তা শিবির খুলবে জমিয়ত ও এইউডিএফ।

তিনি বলেন, রাজ্যের চল্লিশ লক্ষ নাম ছুটদের পাশে রয়েছে জমিয়ত উলামা ও এআইইউডিএফ। এনআরসি ছুটদের মধ্যে একজন ও ভারতীয়র নাম যাতে বাদ না পড়ে, সে দিকে সতর্ক নজর রাখছে জমিয়ত-ইউডিএফ।

বদরুদ্দিন আজমল এদিন সুপ্রিম কোর্টের তত্বাবধানে চলা নাগরিকপঞ্জি নবায়ন প্রক্রিয়ার প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করে বলেন, ১৯৭১ সালের ২৪ মার্চ মধ্যরাত্রি পর্যন্ত আসা নাগরিকদের পাশে রয়েছে তার দল, সংগঠন। পরবর্তী সময়ে যারা এসেছেন তাদের নাগরিকত্ব নিয়ে আপাতত কোনো কিছু করার নেই।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের