,

যে কারণে ফের বিতর্কে স্বরা ভাস্কর!

news-image

অনলাইন ডেস্ক : বলিউডের প্রতিভাময়ী অভিনেত্রী স্বরা ভাস্কর ফের বিতর্কে জড়ালেন। এবার ভারতের নিরাপত্তারক্ষীদের কটাক্ষ করে টুইটের জের ধরে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় তিনি। সম্প্রতি এই বিষয়ে স্বরা’র টুইট করার পর থেকেই তার আচরণ যথেষ্ট নিন্দনীয় বলে দাবি করছেন টুইটার ইউজাররা।

গণপ্রহার এবং অনার কিলিংয়ের মতো ঘটনার প্রতিবাদ করতে গিয়ে স্বরা অযথা ভারতের সেনা সদস্যদের নিন্দা করেছেন বলে অভিযোগ। টুইটে ২০১৬ সালে গুজরাতের উনায় ধর্মকে কেন্দ্র করে দলিতদের উপর চলা অত্যাচারের বিরুদ্ধে তীব্র নিন্দা করেছেন স্বরা। সেই ঘটনায় দলিতদের সরাসরি পুলিশের সামনেই মারধর করা হয়- এমনই দাবি নিয়ে টুইট করেছেন স্বরা।

স্বরার এই মন্তব্যের পর একের পর এক ট্রোলিং শুরু হয় টুইটারে। স্বরাকে কটাক্ষ করে অনেকে পোস্ট করেছেন,’পাবলিসিটির জন্য কী না করে স্বরা! সব বিষয়ে কথা না বলে নিজের থার্ড গ্রেড ছবিতেই মন দেওয়া উচিত তার।’

এর আগেও সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবত’র জৌহার দৃশ্যটি নিয়েও কড়া ভাষায় মন্তব্য করেছিলেন স্বরা। তাছাড়া ভারতের বসিরহাটে একটা ফেসবুক পোস্টের ওপর ইন্ধন ও প্ররোচনায় যেভাবে অশান্তির আগুন জ্বালানো হয়েছিল, তার নিন্দা করেও বিতর্কে জড়িয়ে ছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের