,

কোনও ‘ষড়যন্ত্র’ না হলে নির্বাচনে বিজয়ী হবো : আরিফুল হক

news-image

সিলেট প্রতিনিধি : কোনও ‘ষড়যন্ত্র’ না হলে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হবেন বলেন মনে করছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী।

এই সিটি নির্বাচনে স্থগিত থাকা দুই কেন্দ্রে ভোট চলার মাঝেই শনিবার তিনি নিজের এ বিশ্বাসের কথা জানান।

গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিলেট সিটি নির্বাচনের ভোট চলাকালে গোলযোগের কারণে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছিল। এই দু’টি কেন্দ্রে শনিবার পুনরায় ভোট গ্রহণ করা হচ্ছে। শনিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট চলাকালে সকাল সাড়ে ১১টার দিকে গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘নির্বাচনে এখন পর্যন্ত আমি এগিয়ে আছি। এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্রের পরও সিলেটের ঐতিহ্য বজায় রয়েছে।’

তিনি বলেন, ‘ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। জনগণের ভোটে আমি এগিয়ে আছেন। ষড়যন্ত্র না হলে আমি বিজয়ী হবো।’

গত ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের পর ১৩৪টি কেন্দ্রের মধ্যে স্থগিত কেন্দ্র দু’টি বাদে বাকি ১৩২টি কেন্দ্রের যে ফল ঘোষণা করা হয় তাতে এগিয়ে আছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের চেয়ে ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে আছেন তিনি। ১৩২টি কেন্দ্রের ভোট গণনায় আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পান ৯০ হাজার ৪৯৬ ভোট এবং বদর উদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে পান ৮৫ হাজার ৮৭০ ভোট। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধানের চেয়ে স্থগিত দুই কেন্দ্রে ভোটের সংখ্যা বেশি হওয়ায় শনিবার এই দুই কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর