,

ট্রাফিক সপ্তাহ আরো ৩ দিন বাড়ল

news-image

অনলাইন ডেস্ক : ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ট্রাফিক আইন লঙ্ঘনকারী যেই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি চলমান ট্রাফিক সপ্তাহ আরো ৩ দিন বাড়ানোর ঘোষণা দেন।

শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, দেশজুড়ে চলমান ট্রাফিক সপ্তাহের কারণে অনেক ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। শৃঙ্খলা আরো টেকসই করতে এ অভিযান চলমান রাখা দরকার বলে মনে করছি। এ জন্য ট্রাফিক সপ্তাহ আরো তিন দিন বাড়ানো হলো।

এ কার্যক্রমে রাজধানীর ৮টি পয়েন্টে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছেন রোভার স্কাউটের সদস্যরা। সড়কে যানবাহনের শৃঙ্খলা বজায় রাখা, রাস্তা পারাপারে পথচারীদের সহযোগিতার পাশাপাশি নাগরিকদের ট্রাফিক আইন মানতে উৎসাহিত করছেন রোভার স্কাউট সদস্যরা।

গত রবিবার থেকে ট্রাফিক সপ্তাহ শুরু। আজ ট্রাফিক সপ্তাহের সপ্তমদিন চলছে। এর সঙ্গে আরো ৩ দিন বাড়ানো হলো ট্রাফিক সপ্তাহের কার্যক্রম।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের