,

বহিরাগত ইমাম ও মুয়াজ্জিন অপসারণের সিদ্ধান্ত সৌদির

news-image

সৌদি আরবের মসজিদগুলো থেকে বিদেশি ইমাম ও মুয়াজ্জিনদের অপসারণের সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়। ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শায়েখ ড. আব্দুল লতিফ আশ শাইখ বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, দেশের কোনো মসজিদে বিদেশি ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ দেওয়া যাবে না। বর্তমানে অনেক বিদেশি ইমাম ও মুয়াজ্জিন সৌদি আরবের মসজিদে ইমামতির দায়িত্ব পালন করে আসছে। তাদের পদচ্যুত করা হবে।

শায়েখ ড. আব্দুল লতিফ জানান, অনেক মসজিদে এই ভুল প্রথা চলে আসছে। এটা বন্ধ হওয়া উচিত। এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শায়েখ ড. আব্দুল লতিফ জানান, মন্ত্রণালয়ের যে সকল কর্মকর্তাদের কাছে সরকারি গাড়ি রয়েছে সেগুলোও ফেরত নেওয়া হবে। কারণ তারা এগুলো অবৈধ পথে ব্যবহার করছেন।

উল্লেখ্য শায়েখ ড. আব্দুল লতিফ চলতি বছর ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান। সৌদি বাদশাহর জারিকৃত ডিক্রিতে মন্ত্রিসভায় বিশাল রদবদল আনা হয়। এ রদবদলের হাওয়ায় ড. আব্দুল লতিফও স্থান পান। সূত্র: ফাতেহ২৪

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা