,

ভারতের কাছে মোটা অঙ্কের ক্ষতিপূরণ পাচ্ছে পাকিস্তান!

news-image
২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত ভারত-পাকিস্তানের মধ্যে কোনো সিরিজ না হওয়ায় মোটা অঙ্কের ক্ষতি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। তাই গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আইনি নোটিশ পাঠিয়েছিল পাকিস্তান। দাবি করেছিল মোটা অঙ্কের ক্ষতিপূরণ, যার পরিমাণ প্রায় ৬০০ কোটি টাকা।
২০১৪ থেকে ২০২৩ সালের মধ্যে দুই দেশের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত একটি সিরিজও হয়নি। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের যে অবস্থা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাও খুব একটা দেখা যাচ্ছে না। আর সে কারণেই বিসিসিআইয়ের কাছে এই ক্ষতিপূরণ দাবি করে পাকিস্তান।
দীর্ঘদিন ধরে চলা আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত জিততে যাচ্ছে পিসিবি। আর এই লড়াই জিততে পারলে ক্ষতিপূরণ হিসেবে তারা পাবে ৭০ মিলিয়ন ডলার। পাকিস্তানি সংবাদমাধ্যমে খবর, পিসিবির অভিযোগের জবাবে বিসিসিআই গঠনমূলক কোনো কারণ দেখাতে পারেনি। তাই আগামী অক্টোবরে আইসিসির বিরোধ নিরসন কমিটিতে বিষয়টির শুনানি হবে। সংযুক্ত আরব আমিরাতে তিনদিনের শুনানিতেই এই সমস্যার সমাধান হবে। আর এই শুনানিতে পিসিবি জিতলে বিসিসিআইয়ের কাছ থেকে ৭০ মিলিয়ন ডলার পেতে পারে তারা। বাংলাদেশি মুদ্রায় এই টাকার পরিমাণ ৫৯১ কোটি টাকা।
২০০৭ সালে শেষবার ভারত ও পাকিস্তানের মধ্যে পূর্ণাঙ্গ সিরিজ হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে দুই দলের মধ্যে সিরিজ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা মাঠে গড়ায়নি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের