,

সিরিজ জেতা হলো না বাংলাদেশ ‘এ’ দলের

news-image

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচের আনঅফিসিয়াল সিরিজের শেষ ম্যাচে বড় রান সংগ্রহ করেও আট উইকেটের হার মুমিনুল হকের দলের।

সিরিজের প্রথম ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। পরের ম্যাচে বাংলাদেশ আর তৃতীয় ম্যাচে আইরিশরা জিতে সিরিজ সমতায় আনে আইরিশরা। চতুর্থ ম্যাচে মুমিনুলের বীরত্ব গাঁথা শতকে আবারও জয় পায় বাংলাদেশ।
গতকাল ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা নড়বড়ে হলেও দুই নম্বরে ব্যাট করতে এসে ৪৬ রান করেন আগের ম্যাচের শতক হাঁকানো মুমিনুল হক।

এরপর মিডল অর্ডারে মোহাম্মদ মিথুন আর ফজলে রাব্বির জুটিতে আভাস পাওয়া যায় বড় সংগ্রহের।
মিথুন করেন ৭৩ আর রাব্বি করেন ৭৪ রান। আল আমিন জুনিয়রের ব্যাটে আসে ২২ রান। সব মিলে ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৩ রান সংগ্রহ করে বাংলাদেশ ‘এ’ দল।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই জ্যামস শেননের উইকেট হারায় স্বাগতিক দল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আরেক ওপেনার এন্ড্রু বালব্রিনি আর এন্ড্রু ম্যাকব্রিনিকে।

ম্যাকব্রিনি ৮৯ রান করে আউট হয়ে গেলেও বালব্রিনি খেলেন অনবদ্য ১৬০ রানের ইনিংস।
সিমি সিংয়ের সঙ্গে জুটি বেঁধে আইরিশরা ২৮৩ রানের লক্ষ্য টপকে যায় ৪৬.৪ বলে। বালব্রিনির শতকে ৮ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় স্বাগতিক দল।

পাঁচ ম্যাচের সিরিজে ২-২ ম্যাচে ড্র হয় সিরিজ। এরপর রয়েছে তিন ম্যাচের আনঅফিসিয়াল টি-টোয়েন্টি সিরিজ। ১৩ আগস্ট প্রথম টি-টোয়েন্টি। এরপর ১৫ ও ১৭ আগস্ট দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির