,

সার্ভার সমস্যায় কমলাপুরে টিকিট বিক্রি বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক: সার্ভার জনিত সমস্যার কারণে কমলাপুর রেলস্টেশনে সকাল ১০ থেকে ঈদের অগ্রীম টিকিট বিক্রি বন্ধ রয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর এই সমস্যায় অগ্রীম টিকিট প্রত্যাশীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

আজ শনিবার সকাল থেকে ঈদের আগাম টিকিট নিতে কমলাপুর রেলস্টেশনে ভিড় করে আছেন টিকিট প্রত্যাশীরা। গত চারদিন ধরে বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। প্রতিদিনই টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় ছিল।

আজ সকাল ৮টায় কমলাপুর স্টেশনে ২৬টি কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়। বিগত দিনগুলোর তুলনায় আজ টিকিট প্রত্যাশীদের উপস্থিতি অনেক বেশি দেখা গেছে। কাউন্টারের সামনে থেকে মানুষের লাইনে বাইরের রাস্তায় গিয়ে ঠেকেছে। গতরাত থেকে এই লাইনে দাঁড়িয়েও অনেকেই এসি টিকিট পাননি বলে অভিযোগ জানিয়েছেন।

আজ দেওয়া হচ্ছে ২০ আগস্টের টিকিট। টিকিট কালোবাজারি প্রতিহত করতে সেখানে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্য। কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের