,

এবার জুভেন্টাসের ‘টার্গেট’ মার্সেলো! কী বললেন রোনালদো?

news-image

স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ জায়েন্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু এখনও প্রিয় বন্ধু ও সাবেক ক্লাব সতীর্থ মার্সেলোর সঙ্গে নিয়মিতই যোগাযোগ হয় তার। আর এবার এই ব্রাজিলিয়ান তারকাকে জুভেন্টাসে চান রোনালদো।

এ ব্যাপারে স্প্যানিশ পত্রিকা মার্কা জানিয়েছে, তুরিনে আসার জন্য বন্ধু মার্সেলোকে বারংবার অনুরোধ করছেন রোনালদো।

জানা গেছে, ইতালিতে কেমন কাটছে তা জানিয়ে বন্ধুকে সেখানে পাড়ি দিতে উৎসাহ দিয়ে যাচ্ছেন পর্তুগিজ উইঙ্গার। দুই বন্ধুর আলোচনায় রোনালদো প্রায়ই তার বর্তমান ক্লাবের ড্রেসিংরুমের ইতিবাচক দিক নিয়ে কথা বলছেন, জানিয়েছে টুট্টোস্পোর্ট। সে সঙ্গে নতুন সতীর্থদের নিবেদন নিয়েও করছেন ভূয়সী প্রশংসা। আর বন্ধুর মুখ থেকে এত প্রশংসা শুনে তুরিনে যাওয়ার আগ্রহ জেগেছে মার্সেলোর মনেও।

উল্লেখ্য, লেফট-ব্যাক অ্যালেক্স সান্দ্রোকে বেচে দেওয়ার পরিকল্পনার পর থেকেই তার বিকল্প খুঁজছে ‘তুরিনের বুড়ি’রা। একই পজিশনে মার্সেলোর চেয়ে সেরা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের