,

ফেসবুকে আসছে বড় ধরনের পরিবর্তন!

news-image

ডেস্ক রিপোর্ট  : ফেসবুক মোবাইল ভার্সনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে ফেসবুক। আপাতত বিজনেস পেজগুলোর ক্ষেত্রে এই পরিবর্তন দেখা যাবে। মূলত বিজনেস পেজের সঙ্গে সাধারণ ব্যবহারকারীদের যোগাযোগ আরো সহজ করতে এমন উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।

পরিবর্তনের ফলে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের পাশাপাশি যেকোনো বিজনেস পেজ থেকে অন্য অনেক সেবাই পাওয়া যাবে। যেমন, একজন ব্যবহারকারী কোনো একটি রেস্টুরেন্টের পেজে আছেন। সেখান থেকেই টেবিল বুক করতে পারবেন তিনি। এ জন্য তাকে আলাদা কোনো জটিলতায় পড়তে হবে না।

প্রতিটি পেজের ক্যাটাগরি আলাদা হবে। ভবিষ্যতে ক্যাটাগরি ভিত্তিতে প্রতিটি পেজের ডিজাইনও হবে আলাদা। বর্তমানে শুধু রেস্টুরেন্ট, লোকাল সার্ভিস ও টিভি শো-এর ফেসবুক পেজগুলোকে নতুনভাবে সাজানো হচ্ছে।

ফেসবুকের রিকমেন্ডেশন ফিচারটিকে দেওয়া হচ্ছে নতুন মাত্রা। এর সাহায্যে পেজে সরাসরি বিভিন্ন ধরনের তথ্য দেখানো হবে। এগুলোর মাধ্যমে গ্রাহকরা আরো বাস্তবসম্মত রিভিউ এবং ফিডব্যাক পাবেন। রিকমেন্ডেশন ফিচারের সাহায্যে যেকোনও ছবি পোস্ট করে তাতে বিস্তারিত রিভিউ সংযুক্ত করতে পারবেন ব্যবহারকারীরা।

উৎসঃ পরিবর্তন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের